somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধাঁরের সূতোয় বোনা.... (অনুগল্প)

০১ লা মে, ২০১১ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক.

ধান পাকার মৌসুম। অনেক দূর পর্যন্ত শুধু ধানক্ষেত..... সবুজ আর সোনালী মেশানো গালিচা! মাঝে মাঝে কাঁটাওয়ালা বাবলা গাছ। ফিঙ্গে পাখি ধান ক্ষেতের সামান্য উপর দিয়ে উড়ছে.... পোকামাকড় ঠোঁটে নিয়ে উড়ে গিয়ে বসছে বাবলা গাছে। আছে অনেক শালিক...চড়ুই-ও।

গুলতি নিয়ে পাখি শিকারে নেমেছে একটি ছেলে। বয়স দশ কি এগারো। খুব সতর্ক হয়ে নিশানা ঠিক করে গুলতি ছুঁড়ছে সে... যুৎসই তাক হচ্ছেনা একটাও...কিন্তু উৎসাহে যেন কমতি নেই! একসময় ক্ষান্ত হলো সে। চারিদিকে চোখ ফেরালো। সূর্য তখন মাঝ আকাশে। ঢেউ খেলিয়ে বয়ে যাচ্ছে মাতাল বাতাস.... দোল খাচ্ছে ধানের শীষ! সূর্যের কিরণে চকচক করছে সোনালী ধান! আপনমনে সবুজে মেশানো সোনারোদ্দুর উপভোগ করতে লাগলো ছেলেটা! গোয়ালের গরুগুলোকে গাঙে নিয়ে যেতে ভুলেই গেল সে।


দুই.

অসময়ে বৃষ্টি...তাও অবার ঝমঝম বৃষ্টি! হারু মাতবরের কাচারী ঘরের খামে হেলান দিয়ে বাইরের পানে একমনে চেয়ে রয়েছে ছেলেটি। টিনের চালে বৃষ্টির শব্দ....ঝমঝম!। মাঠে খুটা দেয়া একটা গরু ঠায় দাঁড়িয়ে ভিজছে। কাঠাল গাছের উপর পড়েছে বৃষ্টি..... ভিজছে একটা বুলবুলিও। কুমড়ো মাচানে বৃষ্টি!...... বৃষ্টির ঝাপটায় কুমড়োর ডগাগুলো নেতিয়ে পড়েছে। ঠায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে কিশোর ছেলেটি! বৃষ্টি ধোয়া কাঁঠাল পাতায় শেষ বিকেলের আলো পড়ে সতেজ সবুজ দেখাচ্ছে! বিমুগ্ধ চোখে সবুজে ভেজা সতেজ প্রকৃতি দেখছে সে ঠায় দাঁড়িয়ে.... বাড়ী ফেরার যেন কোন তাড়া নেই তাঁর!

তিন.

চারিদিকে বাঁধভাঙা জোছনা! সেই জোছনার আলোয় ভেসে যাচ্ছে জয়নবদের বাড়ীর বিশাল উঠোন, টেপির মার ছনের ভাঙা ঘর, পেয়ারা তলায় আবুর মার কবর....পুকুর ঘাট, কলের পাড়! খালের উপরে এক বাঁশের সরু সেতুর মাঝখানে পা ঝুলিয়ে বসে আছে ছেলেটি। চারিদিকে হু হু বাতাস..... নারকেল আর সুপারি বাগানে পাতা নড়ার ঝিরিঝিরি শব্দ! আকাশে মস্ত থালার মত চাঁদ.... একখানা কম্পমান চাঁদ ঝকঝক করছে খালের পানিতেও। জোয়ারের পানি ঠেলে উঠে এসেছে খালে। একটা কলাগাছের ডোঙ্গা ভেসে গেল সেতুর নীচ দিয়ে...এরপর গেল একটা মরা গাছের ডাল, তারপর কিছু ঝরা পাতা.....।

বাবার পিটুনির ভয়ে আজ সন্ধ্যায় বাড়ী ফেরেনি ছেলেটি! হু হু বাতাস, পাতার ঝিরিঝিরি আর উত্তাল জোছনা প্রাণ ভরে উপভোগ করছে সে। চারদিকে আলোর বন্যা....মন ছেয়ে থাকা আশ্চর্য সুন্দর এক ভাললাগা অনুভূতি!



চার.

গত উনচল্লিশটি বছর ধরেই আলোর বন্যায় ভাসছে আবু মিয়ার অনুভব, অনুভূতি! প্রতিদিনই অনুভব করেন সবুজে মেশানো সোনারোদ্দুর..... প্রতিদিনই উপভোগ করেন আকাশ ভরা জোছনা, বৃষ্টি ভেজা সবুজ সতেজ প্রকৃতি! একাত্তরে মুক্তিযোদ্ধাদের সহায়তা করার অপরাধে বাবলার কাঁটা দিয়ে কিশোর আবুর চোখ নষ্ট করে দেয় সোবহান রাজাকার। সেই থেকে চোখ নেই আবু মিয়ার। কিন্তু আবু মিয়ার চোখে কখনও আঁধার নামেনি..... আবু মিয়াদের চোখে কখনও আঁধার নামেনা!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
৪৭টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ; এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

×