somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলেবেলে রূপকথা!!.....(রি-পোস্ট)

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুব বেশী দিনের কথা নয়...... ভীন গাঁয়ে বাস করতো এক গরীব চাষী আর তাঁর দুই বউ। সারাদিন মাঠে হাড়ভাঙা পরিশ্রম করে চাষী.... মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়... তবেইনা দু'বেলা দু'মুঠো ভাত জোটে চাষীর!

একদিন সকালে চাষী গেছে জমিতে হাল চাষ করতে। হঠাৎ লাঙলের ফলা আটকে গেল শক্ত একটা কিছুর সাথে। চাষী অবাক হলো.... মোহরের কলসী নয়তো?! লাঙল ফেলে কোদাল হাতে নিল চাষী। উহু...মোহরের কলসী নয়, মাটি খুঁড়ে বের হলো বড়সড় একটা কাঠের বাক্স... কফিন! কফিনের উপর খোদাই করে লেখা আছে 'গণতন্ত্র'! সামান্য অক্ষরজ্ঞান আছে চাষীর....গণতন্ত্রের নামটা কোথায় যেন শুনেছে শুনেছে মনে হচ্ছে!...'' আহা, বেচারা কবে মারা গেল?!'' গণতন্ত্র শব্দটা পরিচিত হলেও গণতন্ত্রের মানে বোঝার ক্ষমতা নেই চাষীর..... খুব বেশী বোঝার তাগিদও নেই তাঁর! ভাল বীজ, সেচের পানি, সময়মত সার আর ফসলের ন্যায্য দাম পেলেই সে খুশী! .....সেই গতর খাটিয়েই-তো খেতে হবে তাঁকে!



কৌতুহল নিয়ে 'গণতন্ত্রের কফিন'-টা খুললো চাষী! দুমড়ানো মোচড়ানো একটা কংকাল.... শরীর থেকে মাথাটা আলাদা হয়ে আছে! আহারে..... খুব কষ্ট পেয়ে মরেছে বেচারা! কিন্তু একি!....দ্যাখে, কংকালের কপালে লেখা আছে...." তোর কপালে আরও অনেক দুঃখ আছে।" খুব অবাক হয় চাষী.... এত কষ্ট পেয়ে মরার পরও আর কি দুঃখ থাকতে পারে এর কপালে?!... কংকালের মাথার খুলিটা গামছা দিয়ে মুড়িয়ে বাড়ী নিয়ে এলো কৌতুহলী চাষী.... ''দেখি, কপালে আর কি দুঃখ আছে বেচারার!'' বাড়ীর পেছনের ঝোপের মধ্যে গামছা দিয়ে পেঁচিয়ে খুলিটা লুকিয়ে রাখলো সে।



আগেই বলেছি, চাষীর দুই বউ.... হাসু আর পুতুল। দু'জনের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক! পারলে একজন আরেক জনকে বাড়ী থেকে বের করে দেয় তো.... অন্যজন গ্রেনেড মেরে মেরেই ফেলতে চায় আরেকজনকে। দুই বউকে নিয়ে বড় অশান্তিতে আছে চাষী। দুই বউ-এর কেউ কাউকে বিশ্বাস করেনা। তাইতো কোন বউকে না জানিয়ে বাড়ীর পিছনে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছে কংকালের খুলিটা..... আর প্রতিদিন মাঠ থেকে ফিরে সন্ধ্যার পর চুপি চুপি গিয়ে দেখে আসে কংকালের খুলিটার কপালে নতুন কিছু ঘটলো কিনা!



কিন্তু বড় বউ ব্যাপরটা টের পেয়ে গেল একদিন.... ''বাড়ীর পিছনের ঝোপে কিছু একটা লুকিয়ে রেখেছে মিনসে!'' নিশ্চয়ই ছোট বউ আর চাষী মিলে কিছু একটা গভীর ষড়যন্ত্র করছে তাঁর বিরুদ্ধে! ঠিকই ঝোপের ভিতর থেকে খুলিটা খুঁজে বের করলো বড় বউ!.... "মানুষের মাথার খুলি! নিশ্চয়ই আমাকে মেরে ফেলার জন্য কোন যাদু-টোনা করেছে ছোট বউ!''

রাগে বড় বউ প্রথমেই এক বাড়ি মেরে চার টুকরা করলো খুলিটা.... তারপর কোমরে শাড়ী গুঁজে যুদ্ধাংদেহী মূর্তিতে এসে দাঁড়ালো ছোট বউ-এর সামনে.... গামছায় প্যাঁচানো খুলির টুকরাগুলো তখনও তাঁর হাতে.....
''কই গেলি মাগি?! আমার বিরুদ্ধে ষড়যন্ত্র?! আমাকে মেরে ফেলতে 'বান' মারছোস?! তোরে আজ আমি মাইরাই ফ্যালামু!'' ছোট বউ-ও কম যায়না....'' দাঁড়া মাগি, এত ত্যাজ?! আইজ তোর একদিন কি আমার একদিন!'' ব্যাস, দুই বউ-এ লেগে গেল যুদ্ধ! ততক্ষণে ব্যাপারটা পরিস্কার হয়ে গেছে ছোট বউ-এর কাছেও! ছোট বউ-ও নিশ্চিত যে... বড় বউ আর তাঁর স্বামী মিলে তাঁকে মেরে ফেলার জন্য কোন মন্ত্র-টন্ত্র করছে... তা না হলে মানুষের মাথার খুলিটা গামছা দিয়ে পেঁচিয়ে ঠিক তাঁর ঘরের পিছনেই লুকিয়ে রাখা হবে কেন?!

দুই বউ-এ ধ্বস্তাধ্বস্তি... মারামারি... চুল টানাটানি! গামছায় প্যাঁচানো পুটলিটা কেড়ে নেয়ার চেষ্টা করলো ছোট বউ.... কিন্তু ধ্বস্তাধস্তিতে পুটলিটা গিয়ে পড়লো ঢেঁকির গর্তে! ছোট বউ দেখলো... আর নয়, বড় বউ-কে আর সুযোগ দেয়া যায়না!...এই যাদু-টোনা এখনই বিনাশ করতে হবে... ছোট বউ গিয়ে ঢেঁকিতে দিল পাড়! বড় বউ-ও দেখলো এই খুলি-ই তাঁর বিরুদ্ধে সর্বনাশের মূল ষড়যন্ত্র! সে-ও দিল ঢেঁকির আঙলা..... ব্যাস, ঢেঁকির দুই পাড়েই কংকালের খুলি গুড়া গুড়া!



সন্ধ্যায় বাড়ী ফিরলো চাষী।.... কংকালের খুলিতো অনেক আগেই গুড়া গুড়া.... একবারে ছাতু! দুই বউ নিরন্তর ঝগড়া করেই চলেছে তখনও! ঢেঁকিঘরে গিয়ে কংকালের খুলি আর গামছার পুটলিটার অবস্থা দেখে চাষীর মনটা খু-উ-ব খারাপ হয়ে গেল... ''গণতন্ত্রের কপালে কি এতটাই খারাপ লেখা ছিল!?..... এত দুঃখ ছিল বেচারার কপালে!?'' বিষন্ন মনে কংকালের খুলিটার গুড়াগুলো গামছায় পেঁচিয়ে সে গেল নদীর ধারে.... নদীর জলে ছড়িয়ে দিল গুড়াগুলো.... হাঁটু গেড়ে বসে শ্রদ্ধাভরে প্রার্থনা করলো.... শান্তি পাক বিদেহী আত্মা!


(ইহা একটি শোনা গল্প কাস্টমাইজ করে চালিয়ে দেবার অপপ্রয়াস মাত্র।)

কৈফিয়তনামাঃ অনেকদিন ব্লগে কিছু লেখা হয়না..... একদম সময় করে উঠতে পারিনা।লেখাটা অনেক পুরাতন হলেও..... আমরা এখনও সেই একই সময়ের ঘূর্ণিপাকে আটকা পড়ে আছি।তাই আজ শহীদ নূর হোসেন দিবসে লেখাটা রি-পোস্ট দিলাম। যারা লেখাটা আগেই পড়েছেন...তাদের জন্য রি-পোস্ট নিশ্চয়ই বিরক্তিকর লাগবে, সেইসব বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।)
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×