somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুকরো গল্প!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক.



চোখে দূরবীণ লাগিয়ে চুপি চুপি অন্যের অন্দরমহলে নজর রাখা নিশ্চয়ই ভাল কোন কাজ নয়। অন্যায় বটে! কিন্তু কিশোর ছেলেটি মাঝ রাতে ব্যালকনিতে বসে সেই গর্হিত কাজটিই করছে এবং খুব মজা পাচ্ছে!

দূরে একটি এ্যপার্টমেন্ট ভবনের ছ'তলায় একটা জানালায় আলো দেখা যাচ্ছে....একটি মেয়ে ঘরের এপাশ থেকে ওপাশে গেল...তারপর পাঁচ মিনিট আর তার দেখা নেই! তার পাশের বিল্ডিং-এর এক মাঝবয়সী মহিলা মশারী টাঙানোর কাজটি করছেন..... বুকের আচঁলটি যথাস্থানে নেই!...নিজের শোবার ঘরে আঁচল ঠিক রাখার প্রয়োজনই বা কি! পাশের একটি ভবনের চার তলায় বাথরুমে এই মাঝরাতে কেউ একজন শাওয়ার নিচ্ছে...কিন্তু পুরুষ কি মহিলা, সেটা বাথরুমের ছোট ঘুলঘুলি দিয়ে দেখার উপায় নেই!

নীচে সরু গলিপথটায় সিটি কর্পোরেশনের একটা বাতি মৃদু জ্বলছে বটে....তবে সেটা আঁধার দূর করবার ব্যর্থ প্রয়াস মাত্র! দু'জন লোক হেঁটে যাচ্ছে দ্রুতপদে...এত রাতে কিসের তাড়া কে জানে! তাদের পিছনে একটি নেড়ী কুত্তা ন্যাজ নাড়তে নাড়তে ফলো করছে, তবে তার কোন তাড়া আছে বলে মনে হচ্ছেনা...লোক দু'টোকে ফলো করাই যেন তার কাজ!

১৮০ ডিগ্রী পর্যবেক্ষণের পর আবার সেই প্রথম জানালাটায় এসে আটকে গেল দুরবীণের চোখ। ঘরের ভিতর মেয়েটার ছায়া দেখা যাচ্ছে এবার। এখন জানালার পর্দাটা টানা.....হালকা পর্দাটা ভেদ করেও আলো-ছায়ার নড়াচড়া বোঝা যাচ্ছে! । হঠাৎ ঝপাৎ করে ভারী কিছু একটা ঝুলে পড়লো মনে হলো.....বাতাসের ঝাপটায় পর্দার মাঝ বরাবর খানকিটা ফাঁকা হয়ে দৃষ্টি চলে গেল ঘরের অভ্যন্তরে..... গলায় ওড়না পেঁচানো মেয়েটার শরীর একবার ঝাঁকি খেল কি!..... তারপর.... নিঃসার ঝুলে রইল সিলিং ফ্যনটার সাথে!



দুই.



সমুদ্র দেখার খুব শখ! বিশাল সমুদ্র কাছ থেকে দেখবে সে......বারো বছরের এক কিশোর। অনেক কৌতুহল নিয়ে বাবার সাথে সে এসেছে সাগর দেখতে...জীবনে প্রথমবার!

ছেলেটি বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে সমূদ্র তীরে।
হু হু করে বাতাসের ঝাপটা এসে লাগলো চোখে মুখে!.... আকাশ কালো করে সাত সমূদ্র তের নদীর ওপার থেকে তেড়ে আসছে আগুনমুখো কোন বিশাল দৈত্য.....সেই সাথে অনেক দূর থেকে ধেয়ে আসছে তার গর্জন ! ছোটবেলায় দিদার কাছে আগুনমুখো দানবের গল্প শুনেছে সে। যেই দেশে কুচবরণ কন্যা-কে ঘুম পাড়িয়ে রেখেছে এক মায়াবী ডাকিনী!....আগুনমুখো দৈত্য রয়েছে তার পাহারায়! জান বাজী রেখে রাজকুমার পঙ্খীরাজ ঘোড়ায় চেপে উদ্ধার করতে গেছে সেই রাজকুমারীকে....

পায়ের গোড়ালী পর্যন্ত ভিজিয়ে দিয়ে গেল সমূদ্রের ঢেউ! পায়ের তলার বালি সুরসুর করে সরে যাচ্ছে যেন! এই বুঝি নিঃশাসের সাথে সবকিছুর টেনে নিয়ে যাবে আগুনমুখো দৈত্য!

ভয়ে বাবাকে জড়িয়ে ধরলো ছেলেটি!....
ছেলেটি যে জন্মান্ধ্য!



সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×