somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটুক দ্যাখেন!

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আহ্লাদি বিবি-বাচ্চা নিয়ে বেড়াতে যাওয়া মানে ফি-বছর একবার কক্সবাজার ট্রিপ!....আর তাদের বেড়ানোর আনন্দই হচ্ছে ইচ্ছেমত শপিং, মজার মজার খাবার আর ছবি তোলা !

আমার হাতে নিজের ডিজিটাল ক্যামেরা থাকতেও বীচের এক নাছোরবান্দা ফটোগ্রাফার ক্যামনে ক্যামনে পাম-পট্টি দিয়ে আমার স্ত্রীকে রাজী করিয়ে ফেল্লো...'' ম্যাডাম, ভিউ-কার্ডের মত ছবি হবে, আপনার আর স্যারের কয়েকটা সুন্দর ছবি তুলে দেই!'' ভিউ কার্ডে আমার আকর্ষণ নাই, তবে ভাবলাম ফ্যামিলির গ্রুপ ছবি তুলতে আবার কাকে না কাকে রিকোয়েস্ট করবো!... ব্যাটা ফটোগ্রফারই তুলুক কয়েকটা ছবি! ব্যাস শুরু হয়ে গেল...টপাটপ ছবি তোলা! একই জায়গায়, একই পোজে ছবির পর ছবি.....ফটোগ্রাফার ব্যাটা আস্বস্ত করলো....ল্যাপটপে ছবি দেখে শুধু ম্যাডামের পছন্দমত ছবিগুলো প্রিন্টের অর্ডার দিলেই চলবে....সুতরাং ক্লিক করতে কোন অসুবিধা নেই! ছবি তুলতে যেন কোন পয়সা-ই লাগেনা!

বীচে স্নান শেষে ফেরার সময় বল্লাম '' কি হে...., কতগুলি ছবি তুললেন?''.... ফটোগ্রাফার বিগলিত হাসি হেসে বল্লো..'' বেশিনা স্যার, একশত বিয়াল্লিশ-টা!'' আমার স্ত্রী জানান দিলেন, ''এখন এই অবস্থায় এত ছবি দেখে সিলেক্ট করা সম্ভব না....বরং সব ছবি প্রিন্ট করুক!'' ফটোগ্রাফার সাহেব-তো এমনটই চান....আকর্ণ বিস্তৃত হাসি দিয়ে বল্লো..'' অসুবিধা নাই ম্যাডাম, বিকেলে সানসেটের ছবি তুলে রাত আটটার মধ্যে সব ছবি প্রিন্ট করে রুমে দিয়ে আসবো।'' রাতে হোটেল রুমে ছবি নিয়ে এলো...., সকাল আর বিকালের সব মিলিয়ে দুইশত ছত্রিশখানা ছবি! সাথে সিডি-তে সফট্ কপি...তার জন্য এডিশনাল চার্জ!

আপনারাও দেখুন সেই নাছোরবান্দা ফটোগ্রাফারের তোলা ছবিগুলো থেকে গোটা কতক ফটুক...


এক ফ্রেমে পুরো ফ্যামিলি


''ম্যাডাম...আরও একটু ক্লোজ.....হ্যা এবার ঠিক আছে''...ক্লিক!


মোরা আর জনমে হংস মিথুন হবো.......


শী


এন ইভিনিং ইন কক্সবাজার!


সেদিন দু'জনে.... দুলেছিনু বীচে....


সাগরের তীর থেকে...মিস্টি কিছু হাওয়া এনে...
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৬
১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×