somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মডুরা আমার প্রতি এত দরদ দেখানোর কারণটা খোলাসা করবেন? :D :D

১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিকখানা নিয়া যখন ব্লগিং করা শুরু করি, তখন স্ট্যাটাস ছিল ওয়াচ। বলা হয়েছিল, আমার গতিবিধি ৭ দিন ধরে পর্যবেক্ষণ করা হবে। যদি উনাদের কাছে মনে হয় আমি ব্লগিং এর জন্য ফিট, তাইলে ৭ দিন পরে আমাকে কমেন্ট করার অধিকার দেওয়া হবে।

কথাটা বিশ্বাস যাইনাই। আমার এর আগের নিক উনারা ঝুলায়া রাখছিল কতদিন জানেন? কোন দিন মাসের হিসাব না -টানা ১৪ মাস। অপেক্ষা করতে করতে যখন সামুতে ব্লগিং করার শখ মাথায় উঠছে, তখন দেখলাম আমি কমেন্ট করতে পারতেছি। খুশীর চোটে কমেন্ট মনে হয় বেশিই কইরা ফেলছিলাম, যে কারণে একদিন কমেন্ট করতে গিয়া দেখি, "নীতিমালা ভঙ্গের কারণে আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে"

কেমন লাগে কন? এইটা কোন মানুষের দেশে আছি? নীতিমালা যদি ভঙ্গ কইরাই থাকি, তাইলে একটা ওয়ার্নিং তো দিবি! নইলে এইটা তো বলবি কোন নীতি ভঙ্গ করছি? মেইলের পর মেইল দেই - উনাদের জবাব দেবার গরজ নাই। কি আর করা! ব্লগ যারা খুলছে - ওনাদের বাপ-দাদার সম্পত্তি , যা খুশী তাই করার অধিকার দিয়া এই নতুন নিকটা খুললাম আর অপেক্ষা করতেছিলাম কবে ১৪ মাস পার হয়!

কিন্তু এইবার যা দেখলাম, তাতে আসলেই টাস্কি খাইছি। ৩ দিন পার না হইতেই দেখি কমেন্ট করার অধিকার মডুরা দিয়া দিছে। যাই হোক, মডুদের দীর্ঘায়ু প্রাপ্তির দোয়া সহযোগে ব্লগিং করতে বসলাম।। এইবার কমেন্টগুলা অনেক সাবধানে করতাম - যাতে কোন নীতিমালা (!) আবার ভাইঙ্গা চুড়া না হয়!

কিন্তু লাভ হইলনা। কিছুদিন না যাইতেই কোন এক মডুর লোলুপ দৃষ্টি পড়ল আমার নিকটায়। কয়েকদিন আগে আমার একাউন্টে ঢুইকা দেখি আমারে ওয়াচে ফালাইছে। তবে এইবার একটুখানি সুবিধা রাখছে - আমাকে কমেন্ট করার অধিকার দিয়া। আমি তো এইটুক পাইলেই খুশী। আর কি লাগে! তয় পোস্ট না করতে পারার একটা কষ্ট থাইকাই গেল।

তবে আজকে আমার প্রোফাইলে ঢুইকা আমি টাস্কি নম্বর টু খাইয়া গেলাম। ছিলাম ওয়াচে, সেখান থেকে ক্যামনে ক্যামনে জেনারেল সাহেবরে ওভারটেক কইরা সেইফ হইয়া গেলাম - এর মাজেজা কিছুতেই বুঝলাম না। মডুরা আমার মধ্যে হঠাত কি উদ্ধার করল যে এত দরদ? অনলাইনে থাকা কোন মডু দয়া কইরা ব্যাপারটা খোলাসা করবেন কি?
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

×