
ছবির ক্যাপশনে লেখা আছে, 'বঙ্গবন্ধুর পাশে বঙ্গমাতা'।
ছবিটার তো জবাব নেই। হাস্যজ্জল বঙ্গবন্ধুর ছবি দেখলে মনটা এমনিতেই ভাল হয়ে যায়। কিন্তু পাশে যার ছবি, উনাকে তো আমজনতা বঙ্গবন্ধুর স্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রীর মা হিসেবেই চেনে। উনার চেহারার সাথেও শেখ হাসিনার আশ্চর্য মিল। কিন্তু যে ব্যাপারটা মাথায় ঢোকে না, তা হল বঙ্গবন্ধুর স্ত্রী কিভাবে বঙ্গমাতা হয়?
ধরে নেই, বঙ্গ একজন মানুষ বা একটি অস্তিত্ব। শেখ মুজিব যদি তার বন্ধু হয়, তবে বেগম ফজিলাতুননেসা তার মাতা - একটু কেমন যেন হয়ে গেলনা ব্যাপারটা?
আবার ধরি, শেখ হাসিনাকেই বঙ্গ বলা হচ্ছে। তাহলে বেগম মুজিবকে 'বঙ্গমাতা' বলায় কোন আপত্তি নেই। কিন্তু বঙ্গবন্ধু? শেখ মুজিব আর শেখ হাসিনা - একজন আরেকজনের বন্ধু! শুনতে কেমন যেন লাগেনা?
যাই হোক, আমার প্রশ্ন হল, এই 'বঙ্গমাতা' কথাটা আসল কোথা থেকে? কার উর্বর মস্তিষ্ক থেকে এই অদ্ভুত কনসেপ্টের জন্ম হয়েছে? তিনি কি একবারও চিন্তা করে দেখেছেন যে তিনি উদ্দেশ্যমূলকভাবে বঙ্গবন্ধুর পরিবারকে মানুষের কাছে কেমন একটা হাস্যকর বিষয়বস্তুতে পরিণত করলেন?
কেউ আঘাত পেলে বা কারো মনে দুঃখ দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু ভুল কিছু ছড়িয়ে গেলে সেটা সংশোধন হওয়া দরকার। শেখ হাসিনা 'বাংলাদেশ জিন্দাবাদ' শব্দের আওয়ামী ভার্সন হিসেবে 'বাংলাদেশ দীর্ঘজীবী হোক' বলার একটা ট্রেন্ড চালু করেছিলেম। কিন্তু তাকে যখন বোঝানো হল যে, দীর্ঘ যতই দীর্ঘ হোক, তার একটা শেষ আছে, তখন তিনি সেটাকে সংশোধন করে বলতেন 'বাংলাদেশ চিরজীবী হোক'।
কিন্তু পরে কেউ যখন আবার তাকে বুঝিয়েছে এ জগতে কোন কিছুই চিরজীবী নয়, এখন তিনি আর কিছুই বলেন না। তাই আমরা যাই বলি, বা যাকে যে খেতাবই দেই না কেন, তার পেছনে যুক্তি থাকতে হবে। নয়ত খুব সম্মানিত ব্যক্তিও মানুষের কাছে হাস্যাস্পদ হয়ে যেতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


