বিজয়ের মাস ডিসেম্বর :যুদ্ধাপরাধীদের বিচার চাই না-কি চাই না ?
১১ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুদ্ধ অপরাধীদের বিচার-এই প্রসঙ্গটি নিয়েও আমরা দ্বিধাবিভক্ত । জাতি হিসেবে আমাদের জন্য এটি লজ্জার । ভীষণ লজ্জার । ভীষণ লজ্জার হলেও এটাই বাস্তবতা । যারা যুদ্ধ অপরাধ করেছে, যারা যুদ্ধ অপরাধী, যারা আমার মা-বোনকে আমার পিতার সামনে ধর্ষণ করেছে । আমার ভার্সিটি পড়ুয়া ভাইটির সাথে আমাদের হতদরিদ্র পরিবারের চোখের তারায় খেলা করা একরাশ স্বপ্নকে যারা নির্বিচার বুলেটের আঘাতে নিশেঃষ করেছে এক লহমায় । এক রাতে । তারা কখনই চায়বে না নিজেদের দাড় করাতে বিচারের কাঠগড়ায় । তাদের উত্তরসূরীরা কখনই চায়বে না যুদ্ধ অপরাধের বিচার । তাদের স্বজনরা কখনই চায়বে না যুদ্ধ অপরাধের বিচার । চায়লে তারা ক্ষতির সম্মুখিন হবে । যুদ্ধে তাদের ক্ষতি হয়নি কিছুই...!
তাই, যুদ্ধ অপরাধীদের বিচার কারা চায়না, কারা বলে এইসব দাবি দেশের অগ্রগতিতে অন্তরায়, আমরা তাদের চিনে ফেলি খুব সহজেই । আমরা হিসেব মেলাতে পারি সহজেই ।
কিন্তু আমি বলতে পারি, এই বিজয়ের মাসে আমি চিত্কার করে বলতে পারি,-
আমার বাবা যদি যুদ্ধ অপরাধী হতো, স্রেফ একদলা থু থু তার মুখে ছিটাতাম । রাস্তায় বেড়িয়ে পড়তাম । আমার বাবার অপরাধ যারা দেখেছিল, যাদের চোখ এবং হৃদয় ছিল পরিস্কার, বয়সের ভারে যাদের চোখে এখন ছানি পড়া কিন্তু হৃদয় এখনও পরিস্কার,সেইসব মানুষদের নিয়ে সরকারের কাছে আরজি জানাতাম,- ''যুদ্ধ অপরাধী আমার বাবার বিচার চাই ।''
তবে, তারা চায়বে না । চাওয়া সম্ভব নয় তাদের । জেনেটিক দোষে দুষ্ট তারা । তাদের দেহে সচল রাজাকার পিতার রক্ত ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে...
...বাকিটুকু পড়ুনবিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন