সুনীলের বরুনার আজ ভীষণ মন খারাপ,
অধরার ও তাই, রাতের আকাশটা তাই ঘুমিয়ে পড়েছে,
ঘুমিয়ে পড়েছে, দূরের প্রক্সিমা সেন্টারাইটাও,
লাল নীল সুখী দাম্পত্যেরা আজ দুজনের থেকে
আলোকবর্ষের দূরে অভিমানের খাতায় নাম লিখিয়েছে,
অভিমানে জানি আমার অধরা ঘুমিয়ে গেছে,
আর আমি রাত জেগে তার কথা ভেবে যাচ্ছি,
নির্বাসিত ঘুমের জন্যে নির্ঘুম অপেক্ষায়।
কবিতার সুনীল খাতা থেকে মুখ তুলে চাইল,
দৃষ্টিতে তার শুক্লপক্ষের পর ক্ষুধার্ত অমাবস্যা,
পৃথিবীর সব আলো ঘুমিয়ে গেছে বলে,
ম্লান মুখে একবার উচ্চারিত হল,
শুধু কবিতার জন্য তুমি নারী,
অপলক মুখশ্রীর প্রশান্তির ঝলক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



