মানবজাতির ইতিহাসে বেশ কবারই গ্রহে উপগ্রহে স্পেসশিপ অবতরনের ঘটনা ঘটেছে। শুক্র, মঙ্গল আর সবচেয়ে বেশি তো নিকট চাঁদে মহাকাশযান অবতরন করেছে। এই প্রথম "মহাকাশযান রোসেটা'র (Rosetta) প্রোব ফি-লেই Philae" অবতরন করেছে চলন্ত ধুমকেতু (ধুমকেতুর নিউক্লিয়াসে) ।
প্রায় ৪০০ কোটি বছর বয়সের ধুমকেতু ৬৭পি/চুরিউমভ-গেরাসিমেনকো'র বরফ আর ধূলোর আস্তরণে ঢাকা পৃষ্ঠে অবতরনের পূর্বে রোসেটা সময় নিয়েছে ১০ বছর।
যার দূরত্ব হিসেবে ৬.৪ বিলিয়ন কিলোমিটার। চলতি বছর আগস্টে চুরিউমভের কাছে পৌঁছায় মহাকাশযান রোজেটা। আর ধূমকেতু থেকে ১৪ মাইল দূরে থাকা অবস্থায়, রোজেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কোনো রকম ইঞ্জিনের শক্তি ছাড়াই এটি শুধুমাত্র ধূমকেতুর দুর্বল মাধ্যাকর্ষণ শক্তির টানে এর ওপরে "ফি-লেই" অবতরণ করে।
ধারনা করা হচ্ছে, এর পৃষ্ঠের ৪সেমি প্রোবটি প্রবেশ করে নিজেকে শক্ত অবস্থানে থাকার চেষ্টা করছে, কারণ, ধুমকেতুর উচ্চ গতি, আর পৃথিবী থেকে এর দূরত্ব এর থেকে পাঠানো তথ্য গ্রহণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তাছাড়া আরেকটি সমস্যার কারণ ধূমকেতুর অজানা পৃষ্ঠ-মধ্যাকর্ষণের টান, যার ফলে এর বরফের উপরে থাকলে গতিবেগের কারণে, ফিলা ছিটকে যেতে পারে, আবার ধূলা/তুষারের উপর অবতরনে তলিয়ে যেতে পারে দ্রুত। ধারনা করা যাচ্ছে এর থেকে প্রাপ্ত ছবিতে দেখা যাবে ধূমকেতুর উপরিভাগের এক অদ্ভূত দৃশ্য - গভীর খাদ এবং বরফের শৃঙ্গ। পাওয়া যাবে মহাবিশ্বের অনেক অজানা রহস্য।
এর কিছু অংশ সম্পর্কে জানিঃ
#PTOLEMY: মূলদেহে অবস্থান,কাজ গ্যাস এনালাইসিস করা, H2,Carbon,N2,O2
#CIVA: কমেট নিউক্লিয়ার ইনফ্রারেড ভিসিবল এনালাইজার, এর কাজ প্যানারোমিক ছবি তোলার সাথে, এর পৃষ্ঠে পাওয়া মাটি/ধূলার স্পেক্টোমেট্রিক এনালাইসিস।
#SD2 মাটির ২৩সেমি পর্যন্ত ড্রিলিং আর স্যামপ্লিং
#ROMAP রোসেটা ল্যান্ডার ম্যাগনেটোমিটার প্লাজমা মনিটরঃ চৌম্বকক্ষেত্রের উপস্থিতি পর্যবেক্ষণ।
#MUPUS মাল্টিপারপাস ফর সেনসর সারফেস সাইন্স ও #COSAC কমেটারি স্যামপ্লিং এর ফলে প্রাপ্ত জৈবযৌগের উপাদানের ধর্ম পরীক্ষা।
#APXS আলফা প্রোটন এক্সরে স্পেকটোমিটারঃ কেমিকাল ধর্ম পরীক্ষা সাথে সূর্যের দিকে গমনে এর ধর্ম পরিবর্তন হয় কিনা
#SESAME সারফেস ইলেক্ট্রিক সাউন্ডিং এর সাথে প্রোব স্থাপন ও ভূমির গঠন ও পরিধি পরিমাপ।
#CONSERT কমেট নিউক্লিয়াস সাউন্ডিং এক্সপ এর সাথে মূলযান রোসেটার সাথে রেডিওওয়েব সম্পর্ক স্থাপন।
#ROLIS এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, এর কাজ আসেপাশের ছবি তুলে "রোসেটার" মাধ্যমে পৃথিবীতে প্রেরন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




