somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বহতা আমি

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার কিছু কথা ছিল কেবলই তোমায় বলার...
যেই না আমি মুখ তুলেছি কথা গুলো তোলিয়ে গেল...


আমার খুব প্রিয় দুটি লাইন...আর প্রিয় শব্দ কথা...আমার একটা গুণ আছে আমি অনেক ক্ষণ কথা বলতে পারি...তবে আমি মোটেই বাচাল গোছের কেউ না। আমার যাদের ভাল লাগে অথবা যখন আমার ভাল লাগার মত কারন থাকে শুধু মাত্র তখনই কথা হয়তো একটু বেশি বলি। কথা বলেই তো জীবনের বেশির ভাগ সময় কেটে যায় তাই না? কথার পিঠে কথায় জড়িয়ে সম্পর্ক তৈরি হয়, আবার কথায় কথায় কষ্ট দেওয়া, কথা দিয়ে কথা না রেখে কত সম্পর্কের টানাপোড়ন , এই মায়াজালতো কথাতেই বোনা। কথা বলার এই শক্তি দেওয়া হয়েছে মনের নিগূঢ় সব ভাবনাকে প্রকাশ করার জন্য অথচ চালাক মানুষ কত সহজে কথার ভাজে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখে।ভাবনাগুলো বুকে জমে জমে দম বন্ধ হওয়ার দশা তারপরও মুখ খুলবে না। অবশ্য সেই অব্যক্ত কথা বুঝার মানুষ থাকলে তাকে ভাগ্যবান বলা হলেও কম বলা হবে।
সে যাই হোক, আমি শুধু আমার নিজের কথাই বলতে পারি।এমনিতে আমার অস্থিরতা আর প্রাণচঞ্চলতার কোন কমতি নেই।আমায় দেখে বুঝার উপায় নেই কত বিশাল এক পাহাড় গড়ে চলেছি প্রতি নিয়ত নিজের মাঝে। হয়তো কেউ কখনো জানবে না, কিছু কথা চেঁপে গেলে যদি কাছের মানুষেরা সুখী হয় তবে তাই হোক। কিন্তু তাই বলে যে আমার পিছুটান থাকবে না তাতো হয়ে ওঠে না। কারণ সব কিছুর পরও আমি আমার একটা সত্তা তার ভাবনাগুলোকে আমি কিছুতেই অস্বিকার করতে পারি না তা যত অস্বাভাবিক হোক, নিরথর্ক হোক।বর্তমানকে সর্বস্ব করে বাঁচা আমি তারপরো অতীতের এখন-তখনের মাঝে আটকে পড়ি। তখন নিজেকে বুঝতে খুব কষ্ট হয়, কি চাই আমি? কতটুকু চেষ্টাই বা করচ্ছি সম্ভব আর অসম্ভবের মাঝে বিভেদ বুঝতে। কিছুই যে হয়না মন মত।সব কিছু থেকে ইতি টানতে ইচ্ছে হয় কিন্তু পারি না। এতটা দুঃসাহস হয়তো এখনো হয়নি।

নিজের ভাবনাগুলোকে আরো ভাল ভাবে বুঝে উঠতেই ব্লগে একটা একাউন্ট খুলে ফেললাম। আগেই বলছি ( সাহিত্য ! গুণ !) বিচার করে কেউ খুঁটিয়ে পড়তে চাইলে কিন্তু আশাহত হতে হবে। নিছক খেয়ালের বশেই নিজেকে বুঝে উঠতে লিখছি।

......................................................................................................

খবরটা জেনে আমার খুশি-অখুশির কোন কারণ থাকার কথা না।কারণ তেমন হওয়ার অধিকার আজ হয়তো কারোর নেই। কিন্তু আমি বুঝতে পারছি খুব ভীষণ ভাবে একটা অভাববোধ হচ্ছে। অথচ এই মুহুর্তে এই সব মানসিক আবেগের মারপ্যাঁচে পড়ার আমার কোন সময় নেই। তারপরও সব ব্যস্ততার মাঝে কেন যে বহতা অতীত ইনিয়ে-বিনিয়ে ঢুকে যেতে চাইছে। আর বাইরের দমকা হাওয়া-বৃষ্টিরও কোন ক্লান্তি নেই, আজ সারা রাত আমাকে ভাসিয়েই ছাড়বে দেখছি...
১৯।০৮।০৯





সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×