somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহিহ শুদ্ধ

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিস্তি ৫৫ ::

আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় রিপোর্টার মধ্য থেকে অনেকে ভালো করেছেন। সবার কথা নয়, দুজনের কথা এখানে বলতে চাই। যেটি আমি আগেই বলেছিলাম আপনাদের তাদের গল্প শোনাবো। তবে সাথে আরেকজনের গল্প শোনাবো। সে মমিন।
তাদের একজন সেলিম। সেলিম বাশার নামে পরিচিত। আমাদের ঘনিষ্ঠতম বন্ধু। থাকতো বঙ্গবন্ধু হলে। এখন রেডিও টুডে-’র বার্তা প্রধান। সে সময় ও জনতার বিশ্ববিদ্যালয় রিপোর্টার ছিল। পরে রেডিও তেহরান হয়ে নয়া দিএন্ত কিছু দিন কাজ করে। সর্বশেষ রেডিও টুডেতে জয়েন করে। সেখানেই ওর উন্নতি।
সেলিমের প্রসঙ্গ এ জন্য টানলাম যে ও আমাদের বন্ধুদের মধ্যে একমাত্র, যে গালি দিতে জানে না। অথবা দেয় না। সহজ এবং সলল বলতে যা বোঝায় সেলিম তা। কোনো প্যাঁ গোছের মধ্যে নেই। ছিলও না কখনো। নগরে জীবন গড়তে এসছিল, এখন জীবিকার তাগিদে নগরেই আছে। সেলিমকে আমি একটু বেশি ক্ষেপাতাম। কারণ ও সব সময় সহিহ শুদ্ধভাবে কথা বলে। একেবারে প্রমিত বাংলা যাকে বলে। তবে বেচারা এখনৈা বিয়ে করতে পারেনি, কবে নাগাদ করতে পারবে তা বলা ভারি মুশকিল। আমি সেটি নিয়ে কোনো আলাপে যেতে চাই না। কারণ সাংবাদিকদের জন্য পাত্রী পাওয়া ভারি মুশকিল। কারণ আধুনিক যুগেও সাংবাদিকতাকে কন্যার বাবারা পেশা হিসাবে মূল্যায়ন করেন না। জানতে চান ছেলে আর কি করেন? বড়ই করুণা লাগে তাদের জন্য। তবুও কিছু করার নেই যেহেতু তারা কন্যার বাবা। তাই তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে।
আমাদের মধ্যে দ্বিতীয় যে বন্ধুটি অল্প সময়ে নিউজ ম্যানেজার হয়েছে, সে ইশতিয়াক হুসেইন। এখন বাংলা নিউজের চিফ রিপোর্টার। আমরা যখন পরিচিত হই তখন ও রূপালেিত ছিল। পরে সংভাদ, সেখান থেকে সমকাল হয়ে বাংলা নিউজ। সাংবাদিকতা বয়স কম নয়। সেলিম ও ইশতিয়াক একই ডিপার্টমেসন্টের, সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছে।
কাকতালীয়ভাবে সেলিম এবং ইশতিয়াক দু’জেনই সৎ, সজ্জন ও সরল প্রকৃতির। তাই এ দু’জনকে আমি সব সময় একবটু ভিন্ন চোখে দেখি। ইশতিয়াককের কাছে কোনো সহযোগিতা চেয়ে পাওয়া যায়নি অন্তত নিউজের ব্যাপারে এটা বলা মুশকিল। কারণ ইশতিয়াক সব সময় নিউজ দিয়ে সবাইকে হেল্প করতো, এখনো নিশ্চয় করে। ওরা দুজনেই বিশ্ববিদ্যালয় রিপোটিংয়ে আমার সিনিয়র। তবুও সম্পর্ক বরাবরই ভালো ছিল, এখনো আছে।
এর বাইরে আমার বন্ধুদের মধ্যে মমিনের লেখা আমার ভালো লাগতো, লাগতো বলছি এ কারণে যে, ও এখন লেখে তবে সেটা আমরা অন্যের মুখে শুনি। মানে ও টিভি সাংবাদিকতা করে, ডেস্ক থেকে। যোগ্যতার বিচারে মমিন আমাদের বন্ধুদের মধ্যে অনেকটা এগিয়ে ছিল। সব সময় ভালো কোনো রিপোর্ট করার চেষ্টা করতো। মমিন ইংরেজিতেও ভালো। এটা তার বিশেষ গুণ। সবচেয়ে বড় গুণ হলো সবার সাথে সমানভাবে মেশা। মমিনকে নানা কারণে আমি পছন্দ করি। তবে সবচেয়ে বড় কারণ আমরা দু’জনেই স্ট্রাগল করে আজকের পর্যায়ে এসেছি।


১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×