somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুৎ তাদের সাথে বিদ্রুপ করে

০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জনগণরে রাস্তার ক্যানভাসারের মত বক্তৃতা শোনান রাজনৈতিক নেতারা।সর্ব রোগের ওষুধ যে রকম ৫ /১০ টাকায় পাওয়া যেতো বা যায় সে রকম হালকা বক্তৃতা। এটা শীর্ষ থেকে পাতি সব নেতায় দেন। কমন সব রোগ বালাইয়ের লক্ষণ ও ভয়াবহতার বর্ণনা দিত এবং ডর দেখায়া দ্রুত উপশমের কথা বইলা ওষুধ বেচতো। হালকা বিনোদনের এন্তেজামও থাকত। এখনো থাকে, মাঝখানে একদিন কাঁচপুরের দিকে যাইয়া একই অবস্থা দেখেছিলাম, গার্মেন্ট শ্রমিকদের লক্ষ করে সে বয়ান বসে।

এ রকমই একটা অজপাড়া গাঁয়ে আমার জন্ম হয়েছিল, অবশ্য এখন সেটি মফস্বল শহর। আমাদের কাশের হাট বাজারে হাটবারের দিন এ রকম অনেক দাওয়ায় হকার আসতো। গরিব মানুষের পকেট কাটতো। সেই ছোট্ট বয়সে আমার কাছে মনে হতো, আহা এই লোকরা কি সুন্দর করে কথা বলে এবং মানুষের দাওয়ায় দিয়া ভালা করে। এত মহান কেন এরা।

একবার দেখলাম -আমাদের পারিবারিক ডাক্তার সুবোধ বাবুকেও। তিনি ক্যানভাসারের কাছ থেকে ওষুধ কিনলেন । এ রকম অনেক শিক্ষিত ও অক্ষরজ্ঞানহীন মানুষ ক্যানভাসারের বক্তৃতায় বিভ্রান্ত হন। সে রকম রাজনীতিকদের বক্তৃতা শুনেও আমরা বিভ্রান্ত হই। কিন্তু আদতে পরিসংখ্যান লইলে, ঘটনার গভীরে গেলে তারা যে এক একটা বড় জোচ্চুর তাহা বুঝিতে সমস্যা হয় না।

রাজনৈতিক নেতাদের বক্তব্য- বিবৃতি শুনেও বিভ্রান্ত হই আমরা। আমাদের বিবেচনাবোধ তখন আর কাজ করে না, নিজেরে অসহায় লাগে। তাদের বক্তৃতায় আশা খুঁজি। কিন্তু হতাশ করা কথা বলে নেতারা।

ফখরুদ্দীনের সময় যে নির্বাচন হলো, সে নির্বাচনের প্রচারণায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ক্ষমতায় গেলে ১০ টাকায় চাল খাওয়াবেন। কিন্তু সেটি হয়নি। হতে পারে না। কৃষক মেরে আপনি কেমনে খাওয়াইবেন। পারেননি, এ জন্য শুকরিয়া। পারার কথও নয়্। কিন্তু যে কৃষক মারার কথা বলছি, তারা কি বেঁচে আচেন। নাকি প্রধানমন্ত্রীর ডিজিটাল উন্নয়নের জোয়ারের তলে চাপা পড়ে জীবন দিয়েছেন।

আমরা যারা চাষবাস করা পরিবারের পোলাপাইন তারা একটু হইলেও জানি যে টাকা খরচা কইরা ধান বোনা হয়, কেটে কুটে বস্তা বন্দী করে বাজারে তুললে উৎপাদন খরচার চেয়ে ১ থেকে ২ শ টাকা কমে তা বিক্রি করতে হয়। এটা যদি হয় উন্নয়ন তাইলে আর কিচ্ছু বলবার নাই।

আজ প্রধানমন্ত্রী বড়লেখাতে কইলেন আগামীবার নৌকায় ভোট মারলে ঘরে ঘরে বিদ্যুৎ দিবেন। ঘরে ঘরে তো বিদ্যুতের খাম্বা যাবে কিন্তু তাতে বিদ্যুৎ যাইবো না। গত ৫ বছরের যে খাম্বা তিনি বা তার সরকার দিযেছেন, কুইক রেন্টালের নামে কুইক লুটপাট করিয়াও সেইখান থেকে নিস্তার মিলে নাই। লোড শেডিংয়ের কোনো উন্নতি নগরে কিঞ্চত হইছে বলে শোনা যায়। তবে যারা গ্রামে থাকেন তারা বিদ্যুৎ পান না।

বিদ্যুৎ তাদের সাথে বিদ্রুপ করে, সেখানে কিছু সময়ের জন্য আসা যাওয়া করে। সরকারের উন্নয়নের জোয়ারের শেষ দিকে কুরবানীর ঈদ করতে গিয়েও গ্রামে এই হাল নিজ চোখে দেখে এসছি। নিশ্চয় দলান্ধরাও দেখেছেন। কিন্তু উপরি কামই আর ক্ষমতার মোহ তাদের কানা করে দিয়েছে। এই দলকানারা এখন স্বপ্নাহত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×