'বিচ্ছন্ন ঘটনা' নিয়ে সরকার বাহাদুরকে বিব্রত করবেন না। উনাদের হাতে অনেক কাজ ।
যৌন নিপীড়ন, ধর্ষণ, সীমান্তে মানুষ হত্যা, নৌকার করে মানুষের দেশ ছেড়ে যাওয়া---ধানের সঠিক মুল্য কিম্বা দ্রব্যমুল্য উর্ধ গতির মত ছোট খাটো কাজ নিয়ে সরকারকে বিরক্ত করবেন না।
সরকার বাহাদুরের বড় কাজ করতে দিন ।
উনারা তো আমার আপনার সুখের জন্য তাদের জীবন যৌবন সুখ আহ্লাদ বিসরজন দিয়ে চলেছেন ।
উনাদের কষ্টের কথা ভাবেন --দিন নাই রাত নাই কী অমানবিক পরিশ্রম করে যাচ্ছেন।
স্বপ্ন দেখেন দেশ মধ্য আয়ের উপাধি পাবে। আসেন স্বপ্নের আনন্দে সব ভুলে থাকি । সরকার বাহাদুরের হাতকে শক্তশালী করি ।
সান্ত্বনা নিন--- অবস্থা এর চে খারাপ হতে পারতে! হয়না তার জন্য শোকর গুজার করুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



