somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফালানীর হত্যার দায়মুক্তি নিয়েছে ইনডিয়া!

০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফালানী হত্যার দায় মুক্তি পেয়েছে বিএসএফ'র ঠাণ্ডা মাথার খুনী দু'পায়ে অমানুষ অমীয় ঘোষ। ভারতীয় আদালত তাকে দায় মুক্তি দিয়েছে। তারপরেও আমাদের যাবার আরো জায়গা আছে, কিন্তু ক্যান যাইবো। আমারা প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। আমরা তাদের পিরীতের খ্যাঁতার তলে দল মত নির্বিশেষে লুকাইয়া আরাম পাইতে চাই। সেইখানে ফালানি ক্যাডা। এরকম দুই-চাইরটা মানুষ মরে গ্যালে কি!

ফালানীরর বাপ অমীয় ঘোষের অব্যাহতির বিপক্ষে নালিশ করার পর এবার এমন ভাবে থাপ্পড় মারলো ইনডিয়া যে এ নালিশের কারণে এখন ফালানীর বাপের বিচার হওনের অবস্থা। পুরা বিচারিকভাবে কায়দায় ইনডিয়া তার ষণ্ডা বিএসএফকে দায় মুক্তি দিলো। সেই সাথে বছর বছর শ শ মানুষ খুন করাও বৈধ তা জেনে নিলো। এখন গরু বেপারী আরো অনেক বেপারী কেবল ফেন্সি বেপারী ছাড়া যে কোনো নামে বঙ্গ সন্তানদের খুন করা আইনগতভাবে জায়জ হয়ে গেলো।

২০১১ সালের জানুয়ারী মাসটা ছিল প্রচণ্ড শীতের। কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা ফুলবাড়ি। ৭ জানুয়ারী ফালানী খুন হবার ২/৩ দিন পর ঘটনা স্থলে গিয়েছিলাম । এখনো সেই স্মৃতি চোখে ভাসছে। ভাঙা চোরা ঘরে ছড়ানো ছিটানো মেয়েটার স্মৃতি। নতুন জীবন শুরু করার জন্য বাবার সাথে ফিরছিলো দেশে। প্রিয়তম হবু স্বামী জন্য বুনছিলো রুমাল। সেখানে লিখেছিল ভালোবাসার কথা। স্বপ্ন অধরাই থেকে গেলো। মৃত্যুর সময় মুখে জুটলোনা এক ফোঁটা পানি। ফালানীর গুলিবদ্ধ হওয়া ক্ষত স্থানের ছবিও তোলা হয়েছিল। লাল শাড়ি পরার প্রস্তুতি নেয়া পরিবার তাকে সাদা কাফনে জড়িয়ে ফুলবাড়িতেই কবর দিয়েছে। সেই কবরে, ফালানীর বাড়ি এবং ঘটনাস্থলের লোকেরা বলেছিল--- ভোররাতে গুলি আওয়াজ, পানি বলে চিক্কুর শুনেছিল তারা। আধ ঘন্টার বেশি সময় ঝুলে থাকার পর বিএসএসএফ'র দুপায়ে অমানুষরা ঝুলিয়ে নিয়ে গেছে ফালানীর লাশ। তার পর বহু তদ্বির করে তার লাশ পাওয়া গেছে ৩০ ঘণ্টারো বেশি সময় পরে।

জীবনের দাম কম একটা আমরা জানি। বিশ্বজুড়েই স্বীকৃত এটা। কিন্তু গরিব মানুষের জীবন যেনো পাপ। অসুখ--- ক্যান্সার। কেটে ফেললে--- ছেঁটে ফেললেই মুক্তি। ফালানীর লাশ-রক্ত আর কষ্ট নিয়ে অনেক কথা হয়েছে। একজন মানুষ তার কন্যাকে হারালেন। তারা কষ্ট পেলেন। বহু রথি মহারথী তার কাছে গেলেন-- তিনি তার সন্তান হত্যার বিচার পেলেন না।

অথচ দ্যাখেন সর্বশেষ বঙ্গীয় একটি দৈনিকের ফান ম্যাগাজিনে প্রকাশিত একটা ফানি বিজ্ঞাপন, একটা খেলা, একটা চুদির ভাই নাটকে ক্যামন বিপর্যস্ত বাংলাদেশ। সারা বিশ্বজুড়েই খবরের কাগজে সমালোচনার ঝড় ওঠালো সানি লিওনের দেশ ইনডিয়া। ইনডিয়ার চাবুকে কাতর এক দেশের নাগরিক আমরা। যারা বলার আগে শুয়ে পড়ি তারপরেও সঠিক আসন না নেয়ায় আমরা নিজেরাও বিব্রত হই। লজ্জিত হই। পুরো সেটিসফেকশন দিতে পারিনি; বলে নুইয়ে পড়ি! রাজনীতি মানুষের জীবন বিপন্ন করার রাজনীতি।

দায়মুক্তির খবরের বিবরণী বিবিসি বাংলা থেকে,' ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর জি এস এফ সি রায় দিয়েছিল যে অভিযুক্ত বি এস এফ প্রহরী নির্দোষ। সেই রায় যথার্থ মনে না হওয়ায় তার পুনর্বিবেচনার আদেশ দিয়েছিলেন বাহিনীর মহাপরিচালক। পুনর্বিবেচনার কাজ শুরু করতে প্রায় একবছর লেগেছিল, আর তা তিনবার নানা কারণে স্থগিত হয়ে গিয়েছিল। রায় পুনর্বিবেচনার কাজ শুরু হয়েছিল গত বছর সেপ্টেম্বর মাসে। কিন্তু পাঁচদিন পরে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। নভেম্বরে আবারও পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু হয় ১৭ নভেম্বর। কিন্তু ২১ নভেম্বর আদালতেই অভিযুক্ত অমিয় ঘোষ জ্ঞান হারানোর কারণে চার মাস পিছিয়ে গিয়েছিল প্রক্রিয়া। তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছিল আর তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তার আগে মি. ঘোষের কিডনির সমস্যা দেখা দেয়, যার ফলে নিয়মিত ডায়ালিসিস করতে হয়েছিল।যদিও পুনর্বিবেচনার সময়ে নতুন করে কারও সাক্ষ্য নেওয়ার নিয়ম নেই, তবুও ফেলানির বাবার সাক্ষ্য নতুন করে নথিভুক্ত করা হয় তখন। আবার মার্চ মাসে বিচারকেরা সকলেই হাজির হলেও বি এস এফের সরকারী আইনজীবী বা প্রসিকিউটর সেদিন কোচবিহারে পৌঁছতে পারেন নি অসুস্থতার কারণে। তাই আদালত বসলেও কাজ শুরু করা যায় নি। ৩০ শে জুন সর্বশেষ শুনানি শুরু হয়।'
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×