somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৫ জিতেছেন ২৭ সাংবাদিক

১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ ক্যাটাগরিতে দ্য ইন্ডিপেন্ডেন্টের সিনিয়র স্টাফ রিপোর্টার তারেক মোরতাজা ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৫’ লাভ করেছেন। মোট ২৭ জন সাংবাদিককে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ (১৯ নভেম্বর বৃহস্পতিবার) ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৫’ প্রদান করা হয়।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে ২৫টি ক্যাটাগরির জন্য ২৭ জন রিপোর্টারের হাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী হিসাবে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

পুরস্কার প্রাপ্ত রিপোর্টাররা হলেন---প্রিন্ট রিপোর্টিংয়ে (১৩টি বিষয়ে)- মুক্তিযুুদ্ধ বিষয়ে সমকালের স্টাফ রিপোর্টার আবু সালেহ রনি, অর্থনীতিতে ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার জেবুন্নেছা আলো, নগরীর সমস্যা ও সম্ভাবনায় ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার হেলিমুল আলম বিপ্লব, অপরাধ ও আইন শৃঙ্খলায় ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার পুলক ঘটক, বিদ্যুৎ ও জ্বালানিতে ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার পিনাকী রায়, কুটনীতিতে ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার পরিমল পালমা, ক্রিড়ায় ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামীম চৌধুরী, স্বাস্থ্যে নিউ এইজের স্পেশাল করেসপন্ডেন্ট খাদেমুল ইসলাম, শিক্ষায় নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান, সংসদ, বিচার ও নির্বাচন কমিশন বিষয়ক রিপোর্টে নিউএইজের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট মোঃ মনিরুজ্জামান, রাজনীতিতে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শরিফুজ্জামান পিন্টু ও কৃষিতে ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার সোহেল পারভেজ।

টেলিভিশন রিপোর্টিংয়ে (৮টি বিষয়)- মুক্তিযুদ্ধে চ্যানেল আই’র সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট জান্নাতুল বাকেয়া কেকা, অর্থনীতিতে চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার আবদুল কাইউম তুহিন, নগরীর সমস্যা ও উন্নয়েন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মাহমুদুল হাসান গুরু, মানবাধিকার, অপরাধ ও আইন শৃঙ্খলায় মাছরাঙ্গা টিভির ডেপুটি চিফ রিপোর্টার বদরুদ্দোজা বাবু, তথ্য প্রযক্তি ও টেলিযোগাযোগে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিজনেস এডিটর শাহেদ সিদ্দিকী, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক রিপোর্টে আরটিভির স্টাফ রিপোর্টার আল আমিন খান, কুটনীতিতে যমুনা টিভির স্পেশাল করেসপন্ডেন্ট মাহফুজুর রহমান মিশু ও স্বাস্থ্যে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট রোকন উদ্দিন।

অনলাইন রিপোর্টিংয়ে (৩টি বিষয়)- মানবাধিকার অপরাধ ও আইন শৃঙ্খলায় যৌথভাবে বাংলামেইল ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার দীপন নন্দী ও জাগো নিউজ ২৪ ডটকমের স্পেশাল করেসপন্ডেন্ট মনিরুজ্জামান উজ্জল, উন্নয়ন ও সমস্যায় বাংলানিউজ ২৪ ডটকমের স্পেশাল করেসপন্ডেন্ট রহমান মাসুদ ও অনুসন্ধানী রিপোর্টে বাংলানিউজ ২৪ ডটকমের স্পেশাল করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম মন্টু।

রেডিও রিপোর্টিংয়ে (যেকোন বিষয়)- অনুসন্ধানী রিপোর্টে যৌথভাবে এবিসি রেডিও’র স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম ও বিবিসি বাংলার আহারার হোসেন।


ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুরি বোর্ডের চেয়ারম্যান ও ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী।

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড নির্বাচনের জন্য ১৩ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছিলো। ধারাবাহিক নিয়ম অনুযায়ী এই জুরি বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ডিআরইউ সাবেক একজন সভাপতি। এবার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সাবেক সভাপতি শাহজাহান সরদার। জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রহমান, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এইচএম মোয়াজ্জেম হোসেন, এটিএন বাংলার চিফ এডিটর মনজুরুল আহসান বুলবুল, প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ইআরএফের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর এসোসিয়েট এডিটর সোহরাব হাসান, নিউ এইজের সম্পাদক নূরুল কবির, এশিয়ান এইজের কনসালটেন্ট এডিটর মোস্তফা কামাল মজুমদার ও এসএ টিভির প্রধান বার্তা সম্পাদক সায়ফুল হুদা।

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×