somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আক্রান্ত ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি এবং হাফেজ মাসুদ হত্যাকাণ্ড!

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের স্মৃতি চিহ্ন আক্রান্ত হওয়ায় মনটা ভীষণ ভারাক্রান্ত হয়েছে। নিরাপত্তা 'রক্ষী' ও সরকার দলীয় 'ক্যাডার'দের ওপর রাগটা সেখানে আঁচড়ে পড়েছে দেখে কষ্ট পেলাম।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ উপমহাদেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন শাস্ত্রীয় সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব। তার স্মৃতির ওপর আক্রমণ মানে আমােদের সংস্কৃতি উপর আক্রমণ । এটাকে বরদাশত করা যায় না। এর বিচার হতে হবে।

একই সাথে হাফেজ মাসুদকে খুন করার বিচারও। তবে হত্যার বিচারটা আগে হওয়া উচিৎ। কারণ হত্যাকাণ্ড না ঘটলে আজ দিনভর রাষ্ট্রীয় জনসংযোগ-সংবাদ মাধ্যমের খবরে প্রচারিত 'তাণ্ডব' খবরের সৃষ্টি হতো না।

নিরাপত্তা রক্ষী ও সরকার দলীয় লোকজন মিলে যেভাবে মানুষ খুন করে বিচার বিভাগের ওপর চাপ কমানোর ফর্মূলা অবলম্বন করছেন এটাকে মানবাধিকার লঙ্ঘন বলবো না, মানুষ হিসাবে তার মূল্যও তুচ্ছ করেছে।

ওস্তাদের বাড়ি হামলার পর আমাদের দেশের সংস্কৃতির শীর্ষ সংগঠন উদীচী বিবৃতি দিয়ে 'তীব্র নিন্দা' জানিয়ে 'তাণ্ডব'র সাথে জড়িতদের বিচার দাবি করেছে। আমি একমত তাদের সাথে। কিন্তু 'তাণ্ডব' সৃষ্টির পেছনে একজন মাসুদের হত্যাকাণ্ড এবং এর বিচার কিম্বা তদন্ত করে দোষীদের শাস্তি চাইবার মত নৈতিক অবস্থান উদীচীর থাকা দরকার ছিল। যেটি আমরা তাদের বিবৃতিতে দেখিনি।

উদীচী কি মাদ্রাসার শিক্ষার্থী বলে হাফেজ মাসুদকে হত্যা করা হালাল বলে মেনে নিল। এ রকম সঙ্কীর্ণতা উদীচীর মত মানবিক সংগঠনের কাছে অপ্রত্যাশিত। মানুষকে মানুষ হিসাবে দেখার সংস্কৃতি যদি উদীচীর না থাকে; তাহলে এটি আমাদের সংস্কৃতির ব্যর্থতা।

গণসঙ্গীত শির্পী কামাল লোহানি ভাই একই সাথে সম্বাদিকও --- তার নামে উদীচীর প্রচারিত বিবৃতিতে কেবল 'তাণ্ডব' ধরা পড়বে; কিন্তু তাণ্ডবের কারণ ধরা পড়বে না ---তাতো হতে পারে না।

হাফেজ মাসুদ খুনের বিচার হলে রাষ্ট্র লাভবান হবে। দল হিসাবে আম্লীগও । কারণ আম্লীগ কোনো অপরাধ, হত্যা বরদাশত করতে পারে না। স্বজন হারানোর বেদনা আম্লীগের চেয়ে কারো বেশি বোঝার কথা নয়। সরকার যদি হাফেজ মাসুদের খুনের বিচার না করেন তাহলে তা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিবে; রাষ্ট্রের বিচারের আন্তরিকাকে প্রশ্ন বোধক চিহ্নের সামনে দাঁড় করাবে।

একই সাথে ওস্তাদ খাঁ'র এ স্মৃতি পুড়িয়ে দেওয়াদেরও বিচার হওয়া উচিৎ। সেটিও আম্লীগ সরকারকে করতে হবে। সংস্কৃতির প্রতি তার দায় এবং ঐতিহ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতার কারণেই এটা করা দরকার।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×