somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গতি কন্যা :)

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতি ৮৭ কিলোমিটার--- তরুণী চোখে উচ্ছ্বাস। টুকটুকি প্রথম বলটা করে মাথা সোজা করতেই সবাই হাততালিতে মুখর করে দিলো। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে চলছিল পেসার হান্টের এ কম্পিটিশন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড---বিসিবি এবং মোবাইলফোন অপারেটর রবি'র আয়োজনে ময়মনসিংহ বিভাগের কম্পিটিশন টুকটুকি, জোনাকী ও কনাদের বলের গতিতে মুগ্ধ সবাই!

শনিবার (২৩ জানুয়ারি ২০১৬)সকালেই গিয়েছিলাম সার্কিট হাউস মােঠে। লম্বা লাইন, ক্রিড়ামোদি মানুষ আর ক্রিড়া অনুশীলন করা তরুণ তরুনী জড়ো হয়েছেন সেখানে। নেটে বল পড়ছে একের পর এক। ফাঁকে বেরিয়ে এলেন চার গতি কন্যা।

তাদের তিনজন---



ছেলেও মিলল ৪ জন। একজনের বলের গতি ১৩০ কিলোমিটার। কামাল পাশা। দেখে মনে হবে-- এ ছেলে বল করবে? আশ্চর্য! শুধু বলই করলো না! দিনের সর্বোচ্চ গতি নিয়ে ফিরল।

টুকটুকি ফাস্ট ডিভিশন ক্রিকেট খেলে। তাই তার গতি ভালো হতে পারে। কিন্তু শেরপুরের জোনাকী ও কনার সে অভিজ্ঞতা নেই বললেই চলে। শেরপুরে পাড়া গাঁ থেকে উঠে আসা তরুণীদের নার্সিং করা গেলে তারা সামনে এগিয়ে যাবে এমনটা বলছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ন্যাশনাল প্লেয়ার শুকতারা।

সকালেই নির্বাচিত তিন তরুণি ক্রিকেটারের মাথায় ক্যাপ পরাতে পরাতেই এ কথা বলছিলেন শুকতারা। বলছেন, মেয়েরা এগিয়ে আসছে। দূরে নীল পোশাকে তরুণীরা ক্রিকেট খেলছে। সেটি দেখিয়ে শুকতারা বলছেন--- এটা আশার আলো!

খোঁজ নিয়ে জানলাম---ময়মনসিংহের আগে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও কক্সবাজারে হয়ে গেছে ফাস্ট বোলার হান্টিংয়ের আয়োজন করেছে বিসিবি ও রবি। তবে ময়মনসিংহ থেকেই বিসিবি প্রথম পেলো ৪ গতিকন্যা!

সিলেট থেকে ১২ জন ছেলে ও ১ জন মেয়ে, চট্টগ্রাম থেকে ৫ জন ছেলে, কুমিল্লা থেকে ৩ জন ছেলে এবং কক্সবাজার থেকে ১ জন ছেলে ফাস্ট বোলার প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনে সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ১৩২ কিলোমিটার।

দেশের ১৬টি স্থানে এই ফাস্ট বোলার হান্ট প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এর মধ্যে নির্বাচিত প্রতিযোগীদের বাছাই করে ঢাকায় হাই পারফরম্যান্স ক্যাম্পে নিয়ে আসা হবে। অংশগ্রহণকারীদের ওজন, উচ্চতা, ফ্লেক্সিবিলিটি টেস্ট, নী টু ওয়াল উপর ভিত্তি করে প্রতিযোগিতার বাছাই প্রক্রিয়া চলছে।

চুড়ান্ত পর্বে সেরা ১২ জনকে (১০জন ছেলে এবং ২ জন মেয়ে) বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে। বিসিবি’র হাই পারফরম্যান্স কোচ ও গেম ডেভেলপমেন্ট টেকনিক্যাল স্টাফ ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনের টেকনিক্যাল ব্যাপারগুলো যাচাই করছেন বলেও জানালো তারা।

চলতি বছরের প্রথমদিন থেকে শুরু হওয়া এ কম্পিটিশনের নিবন্ধন প্রক্রিয়া ১৪ জানুয়ারি শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছেলে-মেয়ে মিলিয়ে মোট ৩৯ হাজার ৪১৮ জন ফাস্ট বোলার নিবন্ধনের জন্য আবেদন করেছেন।

নেটে বল ---


সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×