somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিক যোগাযোগের দেশীয় ওয়েবসাইট সোশ্যালনেট ডট কম ডট বিডি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামাজিক যোগাযোগের পূর্ণাঙ্গ মাধ্যম হিসাবে কাজ শুরু করে ব্যবহারকারীদের নজরে এসেছে সোস্যালনেট ডটকম ডটবিডি(socialnet.com.bd)। ভাষার মাস ফেব্রুয়ারিতে সম্পূর্ণ দেশীয় এ সামাজিক যোগাযোগের সাইটে কেবল ছবি আপলোড, স্ট্যাটাস আপডেটই নয়; প্রতিদিনকার জীবন যাপনকে সহজ করার মত অতি প্রয়োজনীয় অনেকগুলো বিষয় সংযুক্ত করা হয়েছে।

এর মধ্যে ই-কমার্স প্লাটফর্ম, চাকুরীর দেয়া-নেয়ার বিজ্ঞাপন, ব্যবহৃত বা নতুন পণ্য বিক্রয়ের সুযোগ অন্যতম। এ ছাড়া এর চ্যাটবক্সে কল কনফারেন্স, ই-লার্নিং ও ই -হেলথ সুবিধা নিশ্চিত করার জন্য হোয়াইট বোর্ড এবং সঠিক রেজুলেশনে ফটো-ভিডিও শেয়ারিংয়ের সুবিধা সংযুক্ত করা হয়েছে।

উদ্যোক্তারা বলছেন, দেশীয় এ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট সর্বনিম্ন ১৩ বছর বা তার বেশি বয়সের মানুষ এটি ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীর একাউন্ট সঠিক --- এটি নিশ্চিত হলেই ভেরিফেকশন সাইন যুক্ত করে দিবে সোশ্যালনেট ডটকম ডটবিডি। এ জন্য হাজার হাজার ফলোয়ারের প্রয়োজন পড়বে না।

উদ্যোক্তারে অন্যতম ড. সাইদ মাহতাব বলেন, 'সাধারণত সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে নারীর প্রতি হয়রানি, অশালীন বক্তব্য, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর যে সব অভিযোগ আছে, এ সাইট সেটা থেকে সম্পূর্ণ মুক্ত। কারণ আমাদের নিজস্ব অ্যাডমিন প্যানেল সামাজিক স্ট্যান্ডার্ড বিবেচনা করে অশালীন, উস্কানিমূলক পোস্ট সরিয়ে নিবে।'

একটি পরিচ্ছন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবেই সোশ্যালনেট ডটকম ডটবিডিকে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে উল্লেখ করে ড. সাইদ মাহতাব বলেন, ' সাইটিতে কেবল ফটো আপলোড করা নয় এখানে ব্লগিং করা, নিজস্ব পেইজ খোলা, ক্লাসিফাইয়েড বিজ্ঞাপন দেয়া যাবে। একই সাথে সাইটটিতে চাকুরীর সন্ধান , সিভি আপলোড করে রাখা যাবে।'


সোশ্যালনেট ডটকম ডটবিডি ব্যবহারকারীদের জন্য রিওয়ার্ড সুবিধাও রয়েছে। ব্যবহারের ওপর এখানে রিওয়ার্ড পয়েন্ট যোগ হবে; যার মাধ্যমে ভবিষ্যতে ব্যবহারকারী গিফট ভাউচার পেতে পারেন।

নতুন নতুন আরো ফিচার যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে সোশ্যালনেট ডটকম ডটবিডি। এর একটি অ্যানড্রয়েট অ্যাপও চালু করা হয়েছে। আইওএস অ্যাপ চালুও প্রক্রিয়াধীন।

সব বয়সীদের জন্য সম্পূর্ণ নিরাপদ এ সাইটটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের নজরে পড়েছে। সোশ্যালনেট ব্যবহারকারীদের একজন জাহিদ বলেছেন, এটি একটি ব্যতিক্রমি সোস্যাল নেটওয়ার্কিং সাইট। সহজেই নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা ছাড়াও বেশ কিছু ইউনিক ফাংশন এখানে আছে। যেমন আগে আমরা ব্লগিং করার জন্য আলাদা ব্লগ সাইট, জবসের জন্য জবস সাইট, পণ্য কেনাবেচার জন্য ক্লাসিফাইড সাইটে যেতে হতো। এখানে এক ক্লিকেই সব পাওয়া যাচ্ছে। এটা এক বড় সুবিধা।

তিনি বলেন, সাইটি অশ্লীলতামুক্ত এবং সহনশীল মানসকিতার মানুষের জন্য ভালো উদ্যোগ। ফেসবুক , টুইটারে আমরা এক অন্যকে আক্রমণের যে প্রবণতা দেখি, এখানে সেটি এখনো দেখছি না। আশা করছি যারা- এটি পরিচালনা করছেন, তারা তা অব্যাহত রাখতে পারবেন।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×