somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইফ সাপোর্টে নৃ এবং প্রত্নতাত্ত্বিক গবেষক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবি : জিয়া ইসলাম

একুশে পদক প্রাপ্ত নৃ এবং প্রত্নতাত্ত্বিক গবেষক-- শ্রদ্ধাভাজন আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া অসুস্থ। লাইফ সাপোর্টে রয়েছেন। ১৯ ফেব্রুয়ারি থেকেই তিনি আইসিইউতে ছিলেন। গতকাল সোমবার তাকে লাইফসার্পেটে নেয়া হয়েছে। রাজধানীর শমরিতা হাসপাতাল থেকে তার একটি ছবিও অনলাইনে দেখলাম। গত বছর একুশে পদক পেয়েছিলেন তিনি।

অসাধারণ একজন মানুষ। তার গবেষণা মূলক গ্রন্থ ---'বাঙালির নৃতাত্ত্বিক পরিচিতি' প্রকাশিত হওয়ার পর কালেরকণ্ঠের পারভেজ ভাই আমাকে পরিচয় করিয়ে দিলেন। বাংলা একাডেমির কোনার দিকে অমর একুশে গ্রন্থমেলার একটা স্টলের সামনে কথা হচ্ছিল, বেশ আন্তরিকতা নিয়ে হাত বাড়িয়ে দিলেন। পারভেজ ভাই বললেন-- ' স্যার ও মেলার রিপোর্টে বিশেষ বইগুলো হাইলাইট করে রিভিউ'র মত করে লেখে। আপনি ওকে বলতে পারেন।'

যাকারিয়া স্যার আমাকে তার গ্রন্থের একটা কপি দিলেন। অফিসে ফিরতে ফিরতে কয়েকপাতা ওল্টালাম। হলে এসে পুরো বইটা শেষ করে পরদিন লিখেছিলাম। আমার খুবই ভালো লেগেছিল। তার সাথে দেখা ভরলেন-- ভালো লেগেছে। এরপর আরো কয়েকবার কথা হয়েছিল--- বিভিন্ন ইসুতে। স্যারের বয়স হয়েছে, মেনে নিয়েই বলছি - ভালো মানুষরা আরো কিছু দিন আমাদের মধ্যে থাকলে আমরা আলোকিত হতে পারি।

স্যার ফিরে আসুন। আপনার ফিরে আসার অপেক্ষায়।

বাংলাদেশের 'আদিবাসী' বিতর্ক নিয়ে যাকারিয়া স্যারের অনুসিদ্ধান্ত-

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া 'বাঙালির নৃতাত্ত্বিক পরিচিতি' গ্রন্থের সপ্তম অধ্যায়ে লিখেছেন, ‘বাংলাদেশের উত্তর ও পূর্ব প্রত্যন্ত অঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে বৃহত্তর দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, শ্রীহট্ট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম প্রভৃতি জেলায় অসংখ্য উপজাতির বসতি দেখা যায়। নৃতত্ত্বের বিচারে এরা সাধারণ বাঙালি হিন্দু ও মুসলিম অধিবাসীথেকে সম্পূর্ণ ভিন্ন সত্তার অধিকারী এবং তাদের দৈনন্দিন, সামাজিক ও সাংস্কৃতিক জীবনও ভিন্ন ধরনের। এসব কারণে তাদেরকে উপজাতি বলা হয়ে থাকে।’
এতে তিনি বলেন, ‘তাদের মধ্যে কেউ কেউ নিজেদেরকে আদিবাসী বলে অভিহিত করতে চান এবং আদিবাসী বলতে কী বোঝায়, তা ভালো করে না জেনে অন্যরা তাদেরকে সমর্থনও করে থাকেন।
যাকারিয়া স্যার বলছেন, ‘অপেক্ষাকৃত হাল আমলে (চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের এসব লোক তো পনেরো-ষোল শতকের আগে এ দেশে আসেননি) এ দেশে আগত এসব মোঙ্গলীয় রক্তধারার মানুষেরা তো আন্তর্জাতিক সংজ্ঞানুসারে কোনো মতেই আদিবাসী হতে পারেন না। আদিবাসী মানুষের যে আন্তর্জাতিক সংজ্ঞা আছে তা অনুসরণ করলে তো কোনো মতেই এদেরকে আদিবাসী বলা যায় না।’
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×