তনু'র খুনীদের চেহারা আলোয় আসুক!
সর্বাত্মক সহযোগিতার খবর দিয়ে প্রেস রিলিজ দিয়েছে আইএসপিআর! ভালো খবর। মামলার তদন্ত পুলিশের গোয়েন্দা শাখায়। আশায় আছি তনু্'র খুনীদের চেহারা আলোয় আসবে। তাদের কু চেহারায় এক দলা থু দিতে পারবে মানুষ!
তনু হত্যার বিচারের দাবি সোচ্চার গোটা দেশ। মাত্র ক'মাসে কত নারী হত্যার বিচার চেয়েছেন, সবাই। কিন্তু বিচার হয়নি। বিচার চাইতে গিয়ে পুলিশের গুলিতে মরেছে লোক। বিচারহীনতার এ সংস্কৃতি আমাদের কষ্ট দেয়, নষ্ট করে দেয় আমাদের মানবিক-মানসিকতা। আমরা চাই সবাই এগিয়ে আসুন।
বৈশাখি উৎসব, টাঙ্গাইল, কুমিল্লায় , নীলফামারিতে--- ধর্ষণ-ধর্ষণ চেষ্টা-হত্যা চলছে। এ সব থেকে মুক্তির উপায় আছে। প্রতিবাদ; রাষ্ট্রকে বিচারে বাধ্য করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

