কাম রসে ভিজতে ভিজতে টাকা গুনে মেয়েটি! টাকা!
দিনের শেষে হাজার কিম্বা দুই!!
শুনেছিল, নগরে টাকা ওড়ে!
টাকার জন্য তাই সে নগরে !
সব অভাব ঘুছে যাবে
সুন্দর একটা সকাল-
কফি মগ হাতে বারান্দায়
প্রিয়জনের পথ চেয়ে --!
হলো না!
হলো না! তার কিছুই!!
নগর কেড়ে নিয়েছে সব!
সম্ভ্রম, প্রেম এবং সুখের একটা সংসার।
চাকুরীর নামে যারা আমার শ্রম কিনে
তারা কি বেতন দ্যায়? মাইনে!
এটাকে কি বেতন বলে?-- ঠোঁট উল্টায় মেয়েটা
চোখে জমানো পানি, লালচে ঠোঁট নিজেরই নিজে কামড়ে ধরে
সামলে নেয় নিজেকে!!
মাসে অন্তত ৭ কিম্বা ৮ দিন
অচেনা পুরুষের কাছে শরীরটা সঁপে দ্যায় মেয়েটি!
দিনে কখনো ৪ । কখনো ৭ ! কখনো ১০!!
টাকা আসে! সুখ, এখন এ সব ভাবনায় নেই!
মেয়েটি হাসে! নগর তার সব নিয়েছে!
টাকাই এখন সব!
আহ মানব জীবন!!
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



