
ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে তৈরি করা মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের এক্সপেরিমেন্টাল ভিডিওটি বেশ সাড়া ফেলেছে।
ভিডিও লিঙ্কটি এখানে view this link
রবির ফ্যানপেজে সম্প্রতি ভিডিওটি আপলোড করার পর ২০ লাখেরো বেশি মানুষ এটি দেখেছেন। ২৫ হাজারেরও বেশি ফেসবুক ব্যবহারকী ভিডিওটি শেয়ার করেছেন।
পরিবর্তনশীল সময়ে সমাজের রীতিনীতিও বদলে যাচ্ছে। শিক্ষা, সংস্কৃতি ও মননশীলতার বিকাশের সাথে ঘুছে যাচ্ছে মনের সংকীর্ণতা। এ পরিবর্তনের ধারাকে তুলে ধরতে রবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করে। সোশ্যাল এক্সপেরিমেন্টাল এই ভিডিওটিতে দেখানো হয়, কয়েকজন ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষ একটি রেস্টুরেন্টে অন্য সবার মত ইফতার খেতে আসেন।
রেস্টেুরেন্টে তাদের সহজভাবে নিতে পারেন না কিছু গ্রাহক। তারা ট্রান্সজেন্ডার মানুষদের রেস্টুরেন্ট থেকে বের করে দেয়ার উদ্যোগ নেন।
এ অন্যায় অন্য গ্রাহকরা মেনে না নিয়ে প্রতিবাদ করেন। প্রতিরোধ গড়ে তোলেন। তারা ট্রান্সজেন্ডার গ্রাহকদের অন্য সবার মত, রেস্টুরেন্টে বসে ইফতার করার অধিকারের পক্ষে অবস্থান নেন।
ছোট্ট এ এক্সপেরিমেন্টাল ভিডিওটির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সমাজে মানুষের সহজাত অবস্থান স্পষ্টভাবে উঠে এসেছে।
রবি'র কর্পোরেট কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির বলেন, 'প্রথম বারের মত, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে, ট্রান্সজেন্ডার কমিউনিটির সদস্যদের অধিকার নিশ্চিত করতে একটি সামাজিক সচেতনতামূলক এক্সপ্রিমেন্টাল ভিডিও তৈরী করেছে রবি। এভাবেই রবি “আপন শক্তিতে জ্বলে ওঠার” মন্ত্রকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াস পেয়েছে। সমাজের আলোকিত মানুষরাই রবি’র এ উদ্যোগের মূল প্রেরণা।''
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




