somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার্যক্রম গুটিয়ে নিচ্ছে গ্রামীণফোনের সহযোগি প্রতিষ্ঠান একসেঞ্চার

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের বাজারে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে দেশের শীর্ষ মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের ৫১ শতাংশ মালিকানার প্রতিষ্ঠান একসেঞ্চার কমিউনিকেশন্স অ্যান্ড সলিউশনস লিমিটেড। এতে করে প্রতিষ্ঠানটির ৫৫৬ কর্মী চাকুরী হারাবেন।

একসেঞ্চার অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক পুরুষোত্থামা কাদাম্বু এক ইমেইলে ১৭ জুলাই কর্মীদের খবরটি দেওয়ার পর প্রতিষ্ঠানটির কর্মীরা হতবিহ্বল হয়ে পড়েন।

আচমকা এমন একটা খারাপ খবরের জন্য কর্মীরা প্রস্তুত ছিলেন না, গত কয়েক বছর ধরে অল্প অল্প করে কর্মী ছাঁটাই করে আসছিলো একসেঞ্চার, কিন্তু ব্যবসা গুটানোর কোন আলামত পাননি কর্মীরা। ফলে কর্মীদের অনেকেই প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেলেও সেটাকে আমলে নেননি।

এখন এত সংখ্যক কর্মীর জীবিকার কি হবে? এমন প্রশ্ন রেখে একসেঞ্চার এমপ্লয়িজ ইউনিউয়নের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ জানান, ‘একসেঞ্চার বাংলাদেশে ৫৫৬ কর্মী কর্মরত আছেন, যাদের মধ্যে চার শতাধিক আমাদের এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য। প্রতিষ্ঠানটি বন্ধ হলে এত লোকর কর্মসংস্থান কোথায় হবে?'

এর আগেও গ্রামীণফোন, জিপি আইটি এবং একসেঞ্চার থেকে চাকুরী ছাঁটাই হলেও সরকার এ ক্ষেত্রে কোন পদক্ষেপ নেয়নি উল্লেখ করে ছাঁটাইয়ের কবলে পড়াকর্মীরা জানান, দিন দিন টেলিকম খাতের চাকুরি ঝুঁকির মধ্যে থাকলেও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ বিষয়ে কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।

একসেঞ্চার অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক পুরুষোত্থামা কাদাম্বু তার ই-মেইলে জানিয়েছেন একসেঞ্চার বাংলাদেশের কর্মীদের শেষ কর্মদিবস হবে ৩০ নভেম্বর , বৃহস্পতিবার । এই দিন পর্যন্ত কর্মীরা তাদের পুরনো সব সুবিধাও উপভোগ করতে পারবেন বলেও জানান কাদাম্বু।

কিছু কর্মীকে গ্রামীণফোনের সহায়তায় বাংলাদেশে বাজারে প্রবেশ করা ইনডিয়ান সফটওয়্যার প্রতিষ্ঠান 'উইপ্রো'তে নিয়োগ পেতে পারেন বলে জানিয়েছেন কাদাম্বু। তবে সেখানে ঠিক কত সংখ্যক লোকের চাকুরী হবে? সেটা তিনি জানাননি।

গ্রামীণফোন থেকে ইতোমধ্যে কয়েকশ কর্মীকে ছাঁটাই করা হযেছে। চলতি বছর আরো কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়ে কাজে নেমে পড়েছে প্রতিষ্ঠানটি। যদিও গ্রামীণফোন এর কর্পোরেট নাম দিয়েছে 'ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম বা ভিআরএস' । এটাকে এখন তারা বলছে,' ঐচ্ছিক সেপারেশন'।

নতুন ভিআরএস প্রকল্পে গ্রামীণফোনে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত টানা পাঁচ বছর কাজ করেছেন এমন কর্মীদের আবেদন চেয়েছে। সেখানে একসেঞ্চারের কর্মীরা সেখানে কীভাবে জায়গা করে নেবে, সেটিও একটা প্রশ্ন বলে মনে করছেন চাকুরি হারা হতে চলা একসেঞ্চার বাংলাদেশের কর্মীরা।

২০১০ সালে গ্রামীনফোন ' গ্রামীণফোন আইটি ' বা জিপি আইটি নামে প্রতিষ্ঠানটি চালু করার পর এর ৫১ শতাংশ শেয়ার আমেরিকান প্রতিষ্ঠান একসেঞ্চারের কাছে ২০১৩ সালে বিক্রি করে দেয়। এরপর প্রতিষ্ঠানটি বড় ধরণের বিনিয়োগের কথা বললেও সেটি না করে উল্টো দেশের ৫৫৬ কর্মীকে বেকার করে ব্যবসা গুটানোর সিদ্ধান্তের খবরে ক্ষুব্ধ কর্মীরা

মূল সংবাদ সূত্র :http://www.theindependentbd.com/printversion/details/104761
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×