পাপ! ডুবে যেতে থাকা পাকে... টেনে নিয়ে যেতে যেতেও সময় দ্যায়... থামো এবার। কিন্তু ক্ষমতা, লোভ, বিত্ত, বাসনা আর কাম ... বদলে দিতে পারে অনেক কিছু্ই! তবুও এই পাক, পুরাণ- এ অবাধ্য সময়কে নিজের মুঠোয় নিয়ে, কখনো কখনো কেউ জয়ী হয়, বেশির ভাগই হতে পারে না! তবুও টিকে থাকে।
সমাজ তাদের মনেও রাখে, যারা নিজের সাথে সময়ের সাথে নিজেকে মেলাতে ব্যর্থ ... তারা অসফল বলে সমাজে বিবেচিত হলেও টিকে থাকে অনন্য মানুষ হয়ে... তাদের বহু দোষ, বিচ্যুত, ত্রুটি খোঁজার পর কিছু না পেলে... কুটিল মানুষেরা বলে লোকটা পাগল.. আনমনা!
বদলে যেতে থাকা... পাপের পাকে পা না দিয়েও নিজের চেষ্টায় ঘুরে দাঁড়ানো মানুষের সংখ্যা অনুল্লেখ্য হলেও... নেই বলা যাবে না। আছে বলে... আমরা আছি। .
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



