somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক-কুরুক্ষেত্র

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিটি প্রতিকী

ফেসবুক এখন যতটা না সামাজিক যোগাযোগ তারচে বেশি সামাজিক অসুখ। এ অসুখ চারদিকে। নিরাপত্তা বলেন, আর ব্যক্তিগত গোপনীয়তা! সবই এখন সঙ্কটে ফেলছে জাকারবার্গের জাদুবই!

বহু আগে থেকেই আমরা সিরয়াল আর সিনামার সমালোচনা করে আসছি- একটা অসম সমাজের আকাঙ্খা বানানোর অভিযোগে। এখন সেটি হাতে হাতে- মানুষের মননে ঢুকিয়ে দিচ্ছে ফেসবুক। বিষয়টি এখন এমনটাই দাঁড়িয়েছে যে, ফেসবুকের জন্যই আমরা অানেক আবেগ উচ্ছ্বাস, শোক প্রকাশ করি। ডিজিটাল মিলাদ মাহফিলও হয়। বিয়ে-শাদিও। কী চমৎকার!

এমন আবেগ- স্পর্শহীন জীবন এখানে নানা বিষয়ে ব্যাঘাত ঘটায়। তার মধ্যে অন্যতম-জীবনাচরণে বৈচিত্র আনতে আনতে, কিম্বা নিজেকে প্রকাশের অতি-উৎসাহে এখন শোবার ঘরের ছবিও ফেসবুকের পাতায় চলে আসে। কিছু বিষয় থাক না গোপনে বলে আমরা যেটি আগে থেকে ইয়াদ করতাম, সেটি এখন আর নেই।

অনেক তথ্য আছে আগে ইন্টারভিউ করে জেনে নিতাম, সেটি এখন ফেসবুকের পাতায় আগেই থেকেই থাকে। তাহলে মানব জীবনের- আড্ডা আনন্দ আর বন্ধুত্বের মাঝখানে ভাগাভাগির সময়গুলো ডিজিটাল যামানায় লুপ্ত হতে থাকে-এটাই এখন চরম বাস্তব অবস্থানে এসে দাঁড়িয়েছে।

আমি সামাজিক যোগাযোগ মাধ্যমকে খারাপ বলছি না, মোটেও। কিন্তু অন্যের চরিত্র হনন, ঈর্ষা তৈরির একটা বড় কারখানাও এ ডিজিটাল দুনিয়া। ফেসবুক জীবনের গোপনীয়তা সুরক্ষার নীতিমালা ও সুযোগ তৈয়ার করেছে, সেটি আমরা এনজয় করি না।

আগে বন্ধুর সঙ্গ পেতে হাহাকার থাকত, এখন লাইন কমেন্টের জন্য হাহাকার। মন খারাপ। ফেসবুকে কে কোন ছবি দিলো, কার ছবি কেমন হলো, কে কার ছবিতে কি ধরণের ইমোজি দিলো তা নিয়ে তো বিশদ আলোচনা-বিস্তর ঝগড়ার কুরুক্ষেত্র -সবখানে।

তাই বলি সুস্থ জীবন চাইলে ফেসবুকে সময় কম করে কাটান। বই পড়েন। বেড়াতে যান। বেড়াতে যাবার সময় ফিচার ফোন নিয়ে যান। চার্জ থাকবে ভালো, ঝগড়াটাও কমবে। সময় আনন্দময় হবে । ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

শিল্প ও সাহিত্যের নবজাগরণ: যুগপৎ আন্দোলন এবং মৌলিকতার স্বরূপ।

লিখেছেন এম ডি মুসা, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২



সভ্যতার বিকাশ, সমাজের রূপান্তর এবং মানুষের আত্মিক উৎকর্ষ সাধনে শিল্প ও সাহিত্য এক অবিনাশী চালিকাশক্তি। একটি জাতির মননশীলতা কেমন হবে, তার নৈতিক ভিত্তি কতটা দৃঢ় তা নির্ভর করে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×