somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দক্ষ মানবসম্পদ গড়তে ১মার্চ থেকে পাঠ্যক্রম শুরু করছে ইউসেট!

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কর্মজীবনে দক্ষতা অনেক মূল্য হলেও এতদিন দেশে এরকম একক কোন বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি, যা কেবল কর্মমুখিতা শিক্ষাকে উৎসাহ দিবে। মানবিক মূল্যবোধ কর্ম দক্ষতার সমন্বয় করতে দেশের প্রথম স্কিল এনরিচমেন্ট বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট)’ স্বাধীনতার মাস মার্চের ১ পাঠদান কার্যক্রম শুরু করবে।

শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শহীদ হানিফ খান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে জানানো হয়, গ্রামীণ ও শহুরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা সুযোগ নিশ্চিত করবে ইউসেট।

ইউসেট’র প্রধান উপদেষ্টা ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, আমাদের শিক্ষার্থীরা শিখবে, চিন্তা করার ক্ষমতা অর্জন করবে, এর মধ্য দিয়ে সমস্যার সমাধান করে কর্মক্ষেত্রে ভিন্নতার দৃষ্টান্ত স্থাপন করবে।

কর্মমুিখ শিক্ষাটাই এখানে মুখ্য হলেও মানবিক দিক উপেক্ষিত নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই শিক্ষার্থীরা সুনাগরিক হোক এবং কাজের বাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করে নিজের স্থান করে নিক। সে লক্ষ্য নিয়েই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে হলে শিক্ষা-প্রতিষ্ঠান ও শিল্পের সাথে সমন্বয় করতে হবে। নইলে এ বিপ্লবের সুফল মিলবে না। তাই আমরা এর সুফল অর্জনের সহযোগি হতে দেশের প্রথম স্কিল এনচিরমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্বিবিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি।

‘আমরা গতানুগতিক শিক্ষা-কার্যক্রমের বাইরে ব্যবহারিক ও কর্মমুখী কোর্স ডিজাইনে গুরুত্ব দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায়োগিক দিকটির গুরুত্ব অনুধাবন করে রাখা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট।’ যোগ করেন ড. মোয়াজ্জেম।

‘ইউসেটের অস্থায়ী ক্যাম্পাস বাণিজ্যনগরী নারায়ণগঞ্জে স্থাপন করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস হবে কুমিল্লার মেঘনায়।’ জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. তানভীর খান জানান, ‘ইউসেট গত ২৮ আগস্ট সরকারি অনুমোদন লাভ করে। গত ৫ ফেব্রুয়ারি ৪টি বিভাগে- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইংরেজি সাহিত্য, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও অর্থনীতি বিভাগে শিক্ষার্থী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি পেয়েছি।’

‘ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’ যোগ করেন ড. তানভীর খান।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×