somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল মনি
ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীলাভ্র-

০৬ ই মে, ২০১৬ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় অরণ্য,
চোখ বন্ধ করে এক মনে ডাকছি তোমাকে,ওঠো, ঘুমুতে হবেনা তো,ওঠো, চোখ খুলে দেখ তোমার বিছানার পাশে আমি বসে আছি।
চোখ খুলে দেখ, আমার হাতে হাতপাখা।আমি বাতাস করছি তো,তাও কি তোমার ঘুম ভাঙ্গবে না।জানো তো বিদ্যুৎ চলে যায়নি,আমি ঘরে এসেই ফ্যান বন্ধ করে দিয়েছি,যেন আমার অরণ্যের ঘুম,চোখ থেকে সরে,সে যেন চোখ মেলে তাকিয়ে দেখে তার দিকে তাকিয়ে আছি,আর বার বার পলক ফেলছি।চোখের পাপড়িঁ গুলো ছুয়েঁ দিবে?
তারপর সব ভুলে গিয়ে, কাটাঁতার পেরিয়ে বল,..এই শুনছ!তাও বলবে না, যাও।তোমার কথা শুনতে আমার বয়েই গেছে।বলি আমার যেন দায় পড়েছে, শুনতে যাব কোন দুঃখে।জানো তো,আমার তোমাকে শুনতে ইচ্ছে করে,যতটুকু শুনতে পাই তার চেয়েও বেশি,যতটুকু দেখতে পাই তার চেয়ে অনুভবে আরো বেশি। আমার বুঝি সত্যি করে কিছু শুনতে মন চাইনা।তুমি তো পাষাণ,কিচ্ছুটি বলবেনা,তা না হলে ওমন করে ঘুমিয়ে থাকতে পারতে,একটি বারের জন্য চোখ মেলে দেখনা আমি এসেছি, সত্যি কিন্তু এসেছি।
তবে প্রমাণ চেয়োনা,আমি প্রমাণ করতে পারব না।তবে এটুকু বলতে পারি,আজো তুমি ঘুমের ঘোরে তাকে ডাকছিলে,আমি স্পষ্ট সে নাম শুনতে পেলাম।কিন্তু বিশ্বাস কর আমার একটুও খারাপ লাগেনি,বাহ! এতে খারাপ লাগার কি আছে,আমার ভালোবাসার মানুষটির ভালোবাসা মানে আমার ভালোবাসা।আমি যেমন করে তোমাকে ভালোবাসি তেমন করে তো তুমিও তাকে ভালোবাস।তোমার ভালোবাসা ভালোথাকুক তোমার অরণ্য এ,আমি শুধু সে ভালোবাসার নাম শুনে যাব, দূর থেকে দেখব তুমি ভালো আছ।এর চেয়ে সুখের আর কি হতে পারে,বল।আমি হিংসে করিনা তার প্রতি তোমার ভালোবাসাকে,তার প্রতি তোমার ভালোবাসাকেও ভালোবাসি।শুধু ইচ্ছে করে ওমন করে আমায় যদি একটি দিন পাশে থাকতে।অনেক বেশি ঘন্টা হয়ে গেল তাইনা।এই শুন,শুন এই অরণ্য এই,বালিশ থেকে মাথা নেমে গেছে যে,দেখি দেখি মাথা উচুঁ কর তো,আর কোলবালিশ টা ছাড়ো এবার,ওর দম বন্ধ হয়ে যাবে তো,ওকে তুমি মেরেই ফেলবে দেখি!
জানালার পর্দা সরিয়ে দিলাম,চাদেঁর আলো তোমার গালেতে এসে পড়েছে।এত কোমল হয়ে ঘুমাতে নেই,আমার চোখ যদি লেগে যায় তোমার উপরে,তখন কি হবে বলতো,শত চেষ্টায় ঘুম যে আর আসবেনা তোমার।
আমি তো অনেক দূরে থাকি এসে এসে যে ঘুম পাড়িয়ে যাব সে উপায় ও নেই।আচ্ছা,তাই বলে কি তোমায় দেখা বন্ধ করে দেব? মাঝে মাঝে না হয় রাত জেগো,তোমার জেগে থাকা রাতে ভেবে নিও খুব গভীর ভাবে তাকিয়ে মিটিমিটি হাসছে কেউ।সে এমন করে তাকিয়ে আছে যে তুমি ঘুমুতেই পারছ না।
শুনছ তুমি,তাকাও একটু।আচ্ছা ঘুমাও তুমি,আমি একা একা কথা বলি।কি আর করব,এত বড় পৃথিবীতে আমার কথা শুনবে, এমন লোকের বড্ড অভাব।সবার মাঝে শুধু ছুটে চলা আর ছুটে চলা।পথ চলতে চলতে কোথাও যে বিশ্রাম নিতে হয় সে কথা কি কেউ বোঝে না!না বোঝেই না তো।বুঝলে ভালোবেসে তাকিয়ে থাকত।বুঝলে বলত এই সময়টুকু তোমার।তুমি যা খুশি তাই করতে পার।আমি যা খুশি তাই করতাম তখন।তোমার গলায় কলমের কালি দিয়ে লিখে দিতাম তুমি পচাঁ।তোমার মুখে,চোয়ালে নীল রঙের আবীর মাখিয়ে দিতাম।আর চোখ দুটোকে শাস্তি দিতাম পলক না ফেলে আমার দিকে তাকিয়ে থাকার জন্য।আর কি করতাম জানো,তোমার কানে কানে ফিসফিসিয়ে গান শোনাতাম,তারপর দিতাম এক চিৎকার।তুমি কি তখন মারতে নাকি!!
অরণ্য জানো রাত বাড়লে সেই পাগলি ভূত এসে ভর করে।সাজতে ইচ্ছে করে,চুল খুলে, কাজল দিয়ে,জানো কাজল দিলেই সব লেপ্টেই যায়।সাজতেও পারিনা।তুমি একটু সাজিয়ে দেবে? খোঁপায় পরিয়ে দেবে থোকা থোকা সাদা ফুল।আমি কখনো ওমন করে সাজিনি জানো,আমি জানিওনা সাজলে কেমন দেখায়!
হতে পারে ভালো হতে পারে খারাপ।এইইইইই ওঠোনা,চল ছাদে যাই।এখন ছাদে কেউ নেই।শুধু মেঘে ঢাকা চাঁদ আছে।পা ঝুলিয়ে বসবে নাকি,আমি বসে থাকব,আমার পাশে তুমিও।আমি গল্প শুরু করব,আমার ফড়িং ধরার গল্প দিয়ে,তারপর প্রজাপতির গল্প,পাখির গল্প,তারপর আমার গল্প,হরেক রকমের গল্প শুনতে শুনতে ভোর নেমে আসবে এই পৃথিবীতে,তারপর শুরু হবে নতুন গল্প দিয়ে, আমাদের গল্প।
তোমার জেগে ওঠার অপেক্ষা নিয়ে আমি জেগে আছি।
ইতি তোমারি
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

×