somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল মনি
ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

ভাবনা

১৫ ই জুন, ২০১৬ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যি তো অভিযোগ করার মত অভিযোগ নেই আর।সব অভিযোগের উর্দ্ধে চলে গেছে জীবন।
আশা আছে প্রত্যাশা নেই,ক্ষমা আছে ঘৃণা নেই, অভিমান আছে অথচ হিংসা নেই।এ এক পরম শান্তির জীবন। এই জীবনে দেখা হয়েছে এমন প্রতিটি মানুষ ভীষণ সুন্দর।এক এক জনের বিশেষ গুন।
আবার প্রত্যেকের মাঝে কোমল হৃদয় ,কারো কারো কঠিন তবে তা বাহিরে,ভেতরের মানুষটাও কোমল,কিন্তু সে কোমলতা খুঁজে পেতে হলে স্নেহের স্পর্শ রাখতে হবে তার মাথায়।বুঝিয়ে দিতে হবে আমিই তোমার আপন।
একটা নিষ্ঠুর সময়ের মাঝ দিয়ে জীবন চলে যাচ্ছে।এই নিষ্ঠুরতা শুধু আমার সময়ে নয় সব কালেই তো ছিল।সব কালেই থাকবে।প্রতিটা মানুষের জীবনে খোঁজ নিয়ে দেখুন-সবাই একটা সংকটের মাঝে আছে।
আমার মনে আছে বার্ষিক পরীক্ষা দিয়ে আত্মীয়ের বাসায় ঘুরতাম। দুদিন থাকতাম।তারাও আসতেন। আমাদের বাসায় থাকতেন।
অথচ এখন কী নিষ্ঠুর সময়, কোন আত্মীয়ের বাসায় যাওয়া মানে তাদের মুখ শুকিয়ে আসা।কেন খেতে দেবার ভয়??? নাহ! ভয়টা অন্য খানে, সে কথায় পরে আসছি।যতদূর মনে পড়ে ইসলামিক বইয়ে পড়েছিলাম -মেহমানের জন্য মেহমানদারী তিন দিন পর্যন্ত।আরো পড়েছিলাম কোন মেহমান যখন অবস্থান করার পর ফিরে যায় তখন সে যাদের বাড়ি গিয়েছিল তাদের সব পাপ নিয়ে সমুদ্রে নিক্ষেপ করার মত অবস্থায় ফিরে যায়।এমনকি মেহমান কে দিয়ে কাজ করিয়েও নেয়া যাবেনা।আপনার মেহমান ভীষণ গুরুত্বপূর্ণ,।মনে করেন নবী রাসূলের যুগে ঘরে খাবার না থাকলেও অপেক্ষা করতেন মেহমানের জন্য।এখন তো ঘরে খাবার আছে তবে ভিন্নতা কোথায়?
খাবার খেতে দেবার ভয়ে নয়,মেহমান দেখলে এখন মানুষ এজন্য প্রথম আতঁকে উঠে বাচ্চার পড়ার ক্ষতি হবে বলে!!কাজ করতে কষ্ট হবে বলে।
তারপর কথায় কথায় অবশ্যই জিজ্ঞেস করবে কতদিন থাকা হবে? অথচ এই প্রশ্ন টা করা আগের দিনে কেউ কাউকে করা মানে একটা অন্যায় প্রশ্ন করা।
সময়ের দোষ বলবেন, কারো কিছু করার নেই বলবেন,এসব মান্ধাতা আমলের বাদ দাও বলবেন।একদম সেকেলে,কী করব এমন থাকতেই ভালো লাগে,বোকা থাকতে ই ভালো লাগে।এত বেশি হিসাব নিকাশের দুনিয়ায় এত হিসাব করতে পারিনা।সবাই ভালো, শুধু এই হিসাবটুকু মাথায় রাখতে চাই।প্রতিটা মানুষ আমার চেয়ে ভালো কাজে এগিয়ে আছে সেই বিশ্বাস নিয়ে বাচঁতে চাই,আরো চাই ভালো মানুষগুলোর ভালো গুনের অধিকারী হতে।এই চাওয়ায় কারো কোন ক্ষতি নেই।
তবে একটা জিনিস বুঝি -কে কোন ধাঁচে আমার সাথে কথা বলছে,কথার এই ধাঁচ টা খুব গুরুত্বপূর্ণ।একবার ভুলভাবে কিংবা একটু জোরে ধমক দিয়ে কথা বললে খারাপ লাগে মনে হয় আমিও পারি ওমন করতে, শুধু তোমাকে তোমার অবস্থার উপর ছেড়ে দিলাম।আমার জন্য আল্লাহ্‌ই যথেষ্ট।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ ভোর ৪:০৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×