somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল মনি
ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

আধুনিকতার ফুল

২২ শে জুন, ২০১৬ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুঝিনি আধুনিকতা কী,কতটুকু মাত্রাবোধের মাঝে নিজেকে সঁপে দিলে মানুষ তাকে আধুনিক বলে! নব সৃষ্টির মাঝেই তব শুরু কী হয় আধুনিকতা! নাকি সৌন্দর্যময়তার সাথে সৃষ্টির সমন্বয়ে সে আধুনিকতা!
নাকি চিন্তা চেতনায় বিরাজ সে আধুনিকতা!!

এই যে সভ্যতার ক্রমাগত বিকাশ-প্রযুক্তির বিকাশ -এর নাম কি আধুনিকতা!বিকাশের নামই কি আধুনিকতা! আধুনিকতা'র সংজ্ঞা দিতে পারার মত ক্ষমতা আমার নেই।সীমিত জ্ঞানের অধিকারী মানুষ,অন্যকে কতটুকু'ই বা দিতে পারে!
পরিবর্তিত সমাজের সাথে তাল মিলিয়ে চলার নাম আধুনিকতা কি? যে মেয়েটা রান্নার সময় তরকারিতে ব্যবহারের জন্য এখনো শিল পাটা নিয়ে ঘাম ঝরিয়ে মশলা করে,আর যে মেয়েটা ব্লেন্ডিং মেশিনে মশলা করে
,এদের মাঝে কে বেশি আধুনিক??

যে মেয়েটা স্লিভলেস জামা পরে, গায়ে উড়না না জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে আর যে মেয়ে শালীনতার মাঝে চলাফেরা করছে, এদের মাঝে বলতে পারেন কে বেশি আধুনিক???

কোন কিছুর ব্যবহারে মানুষ আধুনিক হয়ে যায়! নিত্য অভ্যস্ত ব্যবহার থেকে বেশির ভাগ চেষ্টা করছে অন্যের মত করে অভ্যস্ত হতে।মানুষ ভুলে যাচ্ছে তাদের স্বাচ্ছন্দ্যের কথা।আপনি যেটা তে স্বাচ্ছন্দ্যবোধ করছেন সেটাকে ধরে রাখলে কী হয়??
আপনি নারী,উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, আপনি পরলেন তিন ফুট উচুঁ হাই হিল।রাস্তা দিয়ে হেঁটে যাবেন যখন সেই রকম আধুনিক হয়েই হেঁটে যাবেন।নিজেকে দেখতে পেলে নির্ঘাত ভয় পেয়ে যেতেন।

আবার যে মানুষটা প্রযুক্তি তে অভ্যস্ত সে শত চেষ্টা করেও আগের অবস্থায় ফিরে যেতে পারবেনা।প্রযুক্তির বাহিরে চিন্তা করার মত অবকাশ নেই।কারো দোষ নেই এখানে,অন্য জনের জীবনকে দেখে প্রভাবিত মানুষ নিজেকে সহজেই প্রবাহের স্রোতে ভাসিয়ে দিচ্ছে।
সবাই চাইছে আরো আধুনিক হতে।

যে মেয়েটা মশলা ব্লেন্ডিং এ করতে পারছেনা তারই বান্ধবী তাকে নিয়ে হাসছে, তারই কাছের মানুষটা বলছে খ্যাঁত।কেন অন্যকে আপনার নিজস্ব চয়েসে বাধ্য করছেন? তাকে তার মত করে থাকতে দিলে কী হয়?
নিজেকে তো ভালো রাখতে পারিনা,অন্য কেউ ভালো থাকুক সেটাও চায় না।

এক জীবনে আধুনিক না হলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কী?তাই যদি না হয় তা হলে এত আধুনিক হবার প্রতিযোগীতা বলি কার সাথে।

আমি যেমন, তেমনি।
আমার কাছে আধুনিকতা কখনো স্টাইলে নয়,ফ্যাশানে নয়।এটা হল একটা পছন্দ-কেমন ভাবে আপনি আপনায় নিজেকে উপস্থাপন করতে চান।আপনার মানসিক সীমা আমার কাছে আধুনিকতা,আপনার ধৈর্য আমার কাছে আধুনিকতা,আপনার সততা,আপনার ব্যক্তিত্ব আমার কাছে আধুনিকতা।সীমা লংঘন না করে মানানসই সবই আমার কাছে আধুনিকতা।

ব্যক্তির পছন্দের ধরণভেদে আধুনিকতার সংজ্ঞা'য় ভিন্নতা।অন্যায়কে অন্যায় বলতে না পারার মাঝে আধুনিকতা নেই।আধুনিক তারে বলব-যে সাদা'কে সাদা বলতে জানে,আধুনিক তারে'ই বলব -যে হতাশার বদলে আশা দিতে পারে,দিতে পারে দুঃস্বপ্নের বদলে শুধুই বাস্তব স্বপ্ন,যাতনার বদলে স্বস্তি,দিতে পারে জাগিয়ে- প্রাণের আত্মায় অকৃত্রিম সম্পর্কের নান্দনিকতা।

বিকশিত হোক আধুনিকতা'র ফুল।
:)
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ দুপুর ১:১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৫




ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ... ...বাকিটুকু পড়ুন

একলা বিকেল

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৫

-একা থাকো?
-না।
-কে থাকে সাথে?
-কেউ না।
-তাহলে কিভাবে বলছো একা থাকো না?
-থাকি না তো।
-কিভাবে?
-তুমি থাকো যে পাশে।
-বাহ! ………কতক্ষণ থাকি?
-সারাক্ষণ। টেবিলে বসে খাচ্ছি, তুমি সামনে। রান্না করছি, তুমি... ...বাকিটুকু পড়ুন

সেই লাল সূর্যের নিচে, আমরা, যারা হেঁটেছিলাম—২

লিখেছেন অর্ক, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৩৯



সেই চকচকে গ্রাফিতি মনে পড়ে। সদ্য এঁকে গিয়েছিলো। স্কুলগামী বালক-বালিকা। ঘাশ-ফুল-পাতা। অ-আ-ই-ঈ। লাল সূর্যের নিচে বেলাবেলি পাখির ঝাঁক ফিরছে কুলায়। নতুনবাজার, একশো ফিট রোড, নুরের চালা।

তার সাথে কথা বলো আকাশ।... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

×