মেপে মেপে পথ চলা হয়ে উঠেনি কোনকালে
এমন কী নি:শ্বাসের মাপও নিতে শিখিনি!
অথচ তুমি রোজ নি:শ্বাসের মাপ নিয়ে দিন শুরু কর।
পুরানো দেয়ালের সত্যতায় দাঁড়িয়ে
তোমার নিঃশ্বাসের একাকি গোলাপ ঠিক ফুটে রয়।
তোমার চোখ প্রশস্ত দিবালোকে প্রেম করে
তুমি নিজেকে স্বপ্নে রেখে দাও সুখের সাধনায়।
মৃত্যুর অর্থহীন মুখ চুম্বন করতে করতে
আমি ভাঙা স্বপ্নের দিকে তাকিয়ে কাঁদি।
আমি বাতাস এবং মেঘ ভালোবাসি
সে আমাকে আলাদা করে দেয় তোমার থেকে।
ভালোবাসা পড়ে থাকে স্মৃতির সাদা পাতা হয়ে।
একটি অন্ধকার মুখ ভেসে ওঠে জীবনের আয়নায়।
ঝুলছে কাঁটাতারে তার জীবনের পড়ন্ত বিকেল বেলা।
আমার হৃদয় ডানার সাথে পায়ে যেন আটকে আছে
গভীর দীর্ঘশ্বাস!
শুনছ তুমি ; সব হিসেব ভুলে
মানুষের বেশ ধরে তোমার কাছে একদিন এসেছিলাম।
©রুবাইদা গুলশান

ছবি ইন্টারনেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

