somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল মনি
ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

ব্যক্তিগত ভাবনা -১

০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি সুন্দর পোস্ট দিলেই যে মানুষ এসে সুন্দর সুন্দর মন্তব্য করবে এমনটি নয়।সুন্দরের সাথে ব্যক্তি যখন একাত্মতা ঘোষণা করেন তখন সেখানে গিয়ে মনের কথা কিছু কিছু লিখে ফেলেন।আবার কেউ কেউ উপেক্ষা করে চলে যান।

একটা পোস্ট মানুষের কাছে তখনি ভালোলাগার হয়ে উঠে যখন সেখানে হৃদয়ের কথা থাকে,যখন সেখানে শেখার মত কোন জ্ঞান থাকে,কিংবা এমন কোন লাইন যা তাকে পোস্টটা শেষ পর্যন্ত পড়তে উৎসাহ প্রদান করে।

ফেসবুক,ব্লগ যেখানেই হোক না কেন একটা কথা প্রায় বলে থাকি যে আপনার মন্তব্য প্রকাশ করে আপনি কোন পরিবার থেকে উঠে এসেছেন।একান্তই ব্যক্তিগত ভাবনা।আমরা যখন কথা বলি তখন সেই কথায় গলার ভয়েসের টোনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।'আমি তোমাকে ভালোবাসি' কথাটা যদি ঝাঁঝালো সুরে কাউকে বলেন তাহলে কিন্তু হৃদয়ে ছুঁয়ে যাবে না।তেমনি করে আপনি যদি মনে করেন টেক্সটে তো গলার টোনের কোন ব্যাপার নেই তাহলে যেভাবেই লিখি না কেন মানুষ বুঝবে।আমি বলব এটা ভুল।আপনার করা মন্তব্যে এ কিন্তু সুর থাকে হোক ভালোলাগার, হোক অপছন্দের,হোক ভালোবাসার।একটু খেয়াল করলেই আপনি ধরতে পারবেন বিষয়টি।

এখন আপনি যখন অন্যের কোন পোস্ট নিজের ওয়ালে দেখতে পাচ্ছেন বা নিজে গিয়ে দেখছেন তখন আপনার করণীয় কী? হয় মন্তব্য করা, না হয় লাইক দেয়া তা না হলে এড়িয়ে চলে যাওয়া।কিন্তু না এক শ্রেণির অসুস্থ মানুষ আছেন যারা কুরুচিপূর্ণ আইডি খুলেন এবং বাজে মন্তব্য পেশ করে একটা পৈশাচিক হাসি দিয়ে বসেন।আচ্ছা ফেক আইডি খুললেও আপনি মানুষটা তো ফেইক না।আপনার অবশ্যই একটা জন্ম পরিচয় আছে।এইসব উলট পালট মানুষগুলোকে দেখলে খুব ইচ্ছে হয় তাদের জন্মদাত্রীকে দেখতে। কেন মনে হয় জানেন?
মনে হয় মা'টা বড়ই অভাগী-জন্ম দিয়েছিল মানুষ
অথচ সে আজ অমানুষ।

দিনে দিনে যেহেতু সামাজিক হয়ে উঠেছি বলে দাবী করি তাই এমন কোন অসামাজিক মন্তব্য না করি যেন মানুষটি মনে ব্যথা পায়।মনে রাখুন আপনার কর্মের হিসেব নেওয়ার জন্য একজন শ্রেষ্ঠ বিচারক।
অপেক্ষায় আছেন।
©রুবাইদা গুলশান
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×