somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল মনি
ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

এলোমেলো -৪

১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
#কাউকে সম্মান দিতে গিয়ে নিজের অবস্থানটুকুর অবমূল্যায়ন করবেন না।
যার যেটা প্রাপ্য তাকে সেটা থেকে বঞ্চিত করবেন না।

#ভালোবাসলে কিংবা বিয়ে করলেই মানুষটা একান্তই আপনার হয়ে ওঠে না।তাকে একটু তার মত করে নি:শ্বাস নিতে দিন।

#কত জোরে ডাকলে শুনবে তুমি?
কেউ যে ডাকছে তোমায় অনন্তকাল।

#এই শোন,জলকে তো জমিয়ে অনেক বরফ বানালে, কোনদিন বরফকে আবার জল বানিয়েছ কি?খবরদার!
অভিমানের বরফকে জল বানাতে এসো না,একদম ডুবে যাবে।

#মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে।
প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

#অভিমান সে'তো নিজের জন্য, কাউকে ক্ষতি করে নয়।
#সে হারিয়ে যাবার পর
পৃথিবী বরফ হয়ে গেছে।
একটা সূর্যের খুব প্রয়োজন।
যদি রোদের বৃষ্টিতে বরফ গলে!

#সেই নগরীতে হাট বসে,সেই হাটে অনেক গোলাপি শাপলা বিক্রি হয়;নিবে তুমি!

#যেটায় ঘটে যাক জীবনে ওই দরজা'টা কখনো বন্ধ করা উচিত নয়!
তুমি কি জানো কোন সে দরজা?
সবচেয়ে বড় দরজা হল স্নেহ ।

#তারাটি চাঁদের ভীষণ কাছে,যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেখতে পারে কিন্তু কী অসীম দূরত্ব তাদের মাঝে।চাঁদ নাগাল পায় না তারার আর তারা পায় না চাঁদকে।দূর থেকে দেখি ওরা কত কাছে? মাঝে মাঝে নিজের চোখ বড্ড মিথ্যে বলে!

#মানুষ নিজের কাছে নিজেকেই ফাঁকি দেয় সবচেয়ে বেশি।আবার নিজেকেই সান্ত্বনা দেয় সবচেয়ে বেশি।কখনো কখনো সহজ ব্যাখা সহজ নয়।

#সময়টা ভীষণ খসখসে যেন মনে হয় বসন্ত এখানে কোনদিন আসেনি অথচ রোজ একটা কোকিল ডাকে।সবাই বলে ও কিছু না!কেউ নাকি সেই ডাক শোনে নি অথচ সে ডাক আমি রোজ শুনি!

#অহংকারী ব্যক্তি জানেই না সে নিজেই অহংকারী।
দম্ভভরে পৃথিবীতে চলে, সবাইকে তার চেয়ে নিকৃষ্ট মনে করে।অথচ অহংকার করার মত কোন কিছুই মানুষের মধ্যে নেই।তার দেহ,তার রূপ,তার মেধা সবই স্রষ্টার দান। তিনি যদি তা কেঁড়ে নেন মানুষের নিজের বলতে থাকবে টা কী?


#সত্য বললে অন্যায় হয়ে যায়, সত্যের সাথে দুই ফোঁটা মিথ্যা মেশালে সত্য হয়ে ওঠে ভারী সুন্দর। অথচ সে সত্যের কোন দাম তাঁর কাছেও নেই আর আমার কাছেও ।
সত্য চির সুন্দর এবং আপন মহিমায় ভাস্বর।
মানুন আর নাই বা মানুন।


#যে হাত অন্যের গা'য়ে ওঠে তা শুধু নির্যাতনের নয়; হতে পারে তা প্রতিবাদের ভাষা।
দৃষ্টিকে প্রসারিত করুন।
কষ্ট করে মরুর পথ পেরুলেই দেখবেন সবুজ ধানক্ষেত তাকিয়ে তাকিয়ে হাসছে।
©রুবাইদা গুলশান
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×