somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল মনি
ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

কথোপকথনে আমার তুমি!

১১ ই জুলাই, ২০২৫ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-কিন্তু আমার ভিতরে এত ভুল… এত অপরাধবোধ… এত রাগ...এত অভিমান... এত জেদ...যতবার নিজের দিকে তাকাই, দেখি জলজ্যান্ত একটা দাগ দেওয়া আয়না। এই আয়নার ভেতর আমি নিজেকে আর ভালোবাসতে পারি না।তুমি কি একটুও বোঝ না? উত্তর দাও?

-শুনো পাগলী! তোমার আয়না দাগে ভরে গেছে বলছো, কিন্তু তুমি কি জানো, দাগ হয় আয়নার ওপর, ওতো তুমি নও। তুমি হলে দাগবিহীন। প্রতিটি ভুল, অপরাধ ,অন্যায়,অভিমান ,জেদ তোমার ভেতরে মেঘের মত জমে। তুমি খন্ড খন্ড এই মেঘগুলোকে বিশাল এক দাগ ভেবে অস্থির হয়ে আছ!

-কিন্তু তবুও তো এ দাগটা আমি নিয়েছি নিজের নামে। সব ভুল যেন আমার গায়ে চেপে আছে কখনও না বলা কথা, কখনও না-বলা আচরণ…সব কিছু আমাকে যে পীড়া দিচ্ছে , বলি তার কী হবে?

-শোন মেয়ে! মানুষ ভুল করে। ভুল করেই সে জানতে আর বুঝতে শেখে কোথায় হাঁটতে হয়, কোথায় থামতে হয়। ভুল মানে ভুল না তা হল ওই সময়ে তুমি তোমার অসচেতনতাকে প্রাধান্য দিয়েছ আর নিজের ভুল খুঁজে পাওয়ার মানে তুমি সচেতন হচ্ছো।

: তাহলে আমি কি নিজেকে ক্ষমা করতে পারি?

-সেটাই তো হওয়া দরকার। দেখ, তুমি নিজেকে ক্ষমা করলে, তোমার দাগ দেওয়া আয়নাও কিন্তু স্বচ্ছ হয়ে যাবে। ক্ষমা কোনো আত্ম-রক্ষা নয়, এ এক চুপচাপ প্রেম নিজের প্রতি নিজের ,অনেকটা বলতে পার নিজের মাথায় নিজের হাত বুলান। নিজের হাতকেই সান্ত্বনার হাত বানিয়ে নিজের ভুলের সাথে আপোষ করা। কী বুঝলে,পাগলী?

-তুমি তো কত কিছুই বোঝাও আমাকে। আমি ঋণী তোমার কাছে! কিন্তু একটা কথা এ আত্ম-প্রেম কীভাবে শেখা যায় বলবে?

-শিখতে হবে না। যাকে ভালোবাসো ,তাঁর কথা তো তুমি মানো। তাহলে প্রতিদিন অন্তত একবার নিজের চোখে তাকাও। আর বলো - আমি ভুল করবো, কারণ আমি চলছি। আমি এই গ্রহের একজন সাধারণ মানুষ আর আমি চলছি কারণ আমি বেঁচে আছি। আর তুমি বেঁচে থাকলে ভুল হবে, ক্ষমা আসবে, তুমি নিজেই এক নতুন সূর্য হয়ে উঠবে তোমার জীবনে।

-তোমাকে আমি কখনো-ই ধন্যবাদ দিতে পারি না!

-ওটা তাঁদেরকে দিয়ো , যারা "ধন্যবাদ"পেতে ভালোবাসে! এখন তব আসি?

-আর একটু থেকে যাও!
-আমি তো তোমার কাছেই থাকি , তুমি কেবল মাঝে মাঝে টের পাও।
-সেই ভালো। ভালো থেকো। আবার আসব তোমার উত্তর হয়ে!
-আমি তাহলে প্রশ্নের কাছাকাছি যাই, যেন আমাদের আবার দেখা হয়!

©রুবাইদা গুলশান
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×