চলে গিয়ে নয়
আমি সবার মাঝে থেকেই
ভালো মানুষ হতে চাই।
মৃত্যুর পর নয়, আমি এখনই শুনতে চাই, লোকটি বড় ভালো মানুষ!
সকাল হতে রাত অবধি
পূর্ণতার
শূন্যতম সময় পর্যন্ত শুদ্ধতা ছড়াতে চাই।
মৃত্যুর পর নয় আমি এখনই শুনতে চাই লোকটি বড় ভালো মানুষ।
চলে গিয়ে
রেখে যেতে চাই না
অনুতাপ এবং দীর্ঘশ্বাসের মিছিল।
আমি সবুজ ছড়ানো এই দিগন্ত রেখায় লিখি সমৃদ্ধির গল্পগুচ্ছ। স্নিগ্ধতার পাঠ।
দোয়েল
ঝরা পাতাদের উড়াউড়ি, একলা শালিক, শিশির সিক্ত ভোর জানুক লোকটি বড় ভালো মানুষ!
নীলসাধু
#মৃত্যুএবংভালোমানুষ

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




