somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে বাঁচাও, আমাকে ফেরাও!

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি তখন বনানীতে একটি মার্কিন কোম্পানিতে কাজ করি।
২০০৮ সালের কথা। দিন রাত সে অফিস চলে। আমরা কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রিপেয়ার করে অনলাইন ডাটাবেজে রাখি। প্রায় ৪৮ জনের একটি টীম দিনরাত কাজ করতাম সেখানে। বেশ মজার চাকুরী ছিলো। নো বস নো নাথিং। কি খেয়ালে একদিন হুট করেই সেই মার্কিন কোম্পানি ছেড়ে সৌদি আরবে চলে যাই। মাত্র ১৫ দিনের নোটিশেই। শখের বশে ইন্টার্ভিউ দিয়েছিলাম এবং এক সপ্তাহের মধ্যে নির্বাচিত হয়ে যাবার পর যখন সেখানে যোগ দিতে বলা হলো- আমি ভাবলাম,
যাই ঘুরে আসি। দেখি না কি হয়!

সেটা ছিলো দীর্ঘ সাড়ে ৩ বছরের প্রবাস জীবনের শুরু। তারপর বহু কাহিনী। একটা সময়ে আমি সেই কোম্পানির সকল সুবিধা সুযোগ পায়ে ঠেলে দেশে ফিরে এসেছিলাম। আমার এহেন আচরণে কোম্পানি কর্তাব্যক্তিরা নাখোশ থাকায় দেশে ফেরার এয়ার টিকেটের টাকাও আমি নিজেই দিয়েছিলাম। বঞ্চিত হয়েছি আরো কিছু সুবিধা হতে। সৌদিতে না থাকার অনেক কারণের একটা ছিল সেখানকার মানুষের আচার আচরণ। দেশটিকে বসবাসের উপযোগী মনে হয়নি আমার। আমি মনে করি সেখানকার মানুষেরা এখনো অসভ্য। জংলী রয়ে গেছে। সেখানে যাবার পর প্রথম কিছু দিন বাংলাদেশীদের মতোই লাগতো আমাকে, ছয় মাস পর হতে আমার চেহারা বেশভূষায় আমাকে মিশরীয় মনে করায় বাংলাদেশী বলে আমাকে আর হেনস্থা অপদস্থ হতে হয়নি কোনোদিন। কিন্তু আমার চোখের সামনে ঘটেছে অনেক ঘটনা যা ভুলে যাওয়া যায় না। আমাদের প্রতি তাদের এমন আচার আচরণে আমি বিস্মিত হয়েছি, ব্যথিত হয়েছি। মাঝে মাঝে রাগে ক্ষোভে দিশেহারাও বোধ করেছি।

নারীদের প্রতি তাদের লোভ লালসা স্পষ্টতই বোঝা যেতো। পাশাপাশি তাদের বন্ধি করে রাখার প্রতিজ্ঞাও ছিল সমান তালে। তারা ধরেই নিয়েছে নারীর স্থান অন্দরমহলে। নারীদের তারা যৌন-দাসীর চেয়ে বেশি কিছু ভাবে বলে আমার মনে হয়নি। ভোগ প্রাচুর্য আর অলস আড্ডা তাদের সবচেয়ে প্রিয়।

বাংলাদেশী পুরুষ শ্রমিকদের যে অবর্ণনীয় দুঃখ দুর্দশা সেখানে পোহাতে হয় সেই জায়গায় একজন নারী শ্রমিকের কি হাল আপনারা যারা সেখানে যাননি, থাকেননি জানেন না তাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। আক্ষরিক অর্থে সৌদিদের বাড়িগুলো একেকটি জেলখানা। প্রাচীর দেয়া ঘেরা ছোট খোপের মতোন এক চিলতে জানালা দেয়া কারাগার। সেখান থেকে আকাশ দেখা যায় না। রোদ পাওয়া যায় না।
তাইতো মধ্যপ্রাচ্য থেকে দিনে দেশে আসছে গড়ে ১১টি কফিন। গত আট মাসে এসেছে ২ হাজার ৬১১টি লাশ। এর মধ্যে নারীদের সংখ্যাও কম না। সাড়ে তিন বছরে শুধু সৌদি আরবেই গেছেন ২ লাখ ৬০ হাজার নারী। এই সাড়ে তিন বছরে নারী শ্রমিকের লাশ এসেছে প্রায় সাড়ে তিন শ।

সৌদিতে আটকে পড়া অনেকের ভিডিও ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে দেখা যায়। আহারে কি হৃদয়বিদারক সে আহাজারি। আমি যখন শুনি বা দেখি, আমার ইচ্ছে করে পাখি হয়ে গিয়ে তাদের ফিরিয়ে আনি। নিজ দেশে, নিজ পরিবারের কাছে। আমি নিজে সে দেশে ছিলাম, দেশ থেকে সব প্রিয় মুখ রেখে কি কষ্টে একজন প্রবাসী থাকে এই কষ্ট নিজে প্রবাসী না হলে কেউ বুঝবেন না। গায়ে নির্যাতনের চিহ্ন নিয়ে অঝোর কান্নায় ভেসে যাওয়া সেসব নারীরা একটা কথাই বলে বারবার, আমাকে বাঁচাও, আমাকে ফেরাও!
সে ফিরতে চায়। বাঁচতে চায়।
তারা দেশকে ডাকেন - দেশ শুনে না। সরকারকে ডাকেন - সরকার শোনে না।
তারা তাদের দেশের দূতাবাসকে ডাকেন তারাও শুনে না।
আমরা এমন এক অক্ষম জাতি সেই বোনের কান্না দেখেও শক্ত হয়ে বসে থাকি। যেনো বা আমি তার ভাই নই।
সে যেন আমার কেউ নয়।

কিভাবে আমরা পারছি চুপচাপ বসে থাকতে সে কথাও ভেবে বিষণ্ণ হই। বাংলাদেশ থেকে কি নারী শ্রমিক পাঠাতেই হবে? না পাঠালে কি হয়? আমরা কি কূটনৈতিকভাবে এই সমস্যা নিয়ে সোচ্চার হয়েছি? জাতিগতভাবে আমরা লাঞ্ছিত হচ্ছি। এর শেষ হবে কবে?

নীলসাধু
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৫
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×