
আজ ২৫ তারিখ, বড় দিন। শুভেচ্ছা রইলো।
আনন্দ হাসি গানে ভরে উঠুক সকলের জীবন এই প্রার্থনা করি।
আজ ১১তম ব্লগ দিবস উদযাপন উপলক্ষে ব্লগারদের মিলনমেলা
পুনর্মিলনী আয়োজন।
ব্যানার, পোষ্টার, ম্যাগাজিন, মগ, অনুষ্ঠান আয়োজন, খানাদানা পিঠা পুলি আর এক ঝাঁক অজানা অচেনা মানুষের সাথে দেখা হবার প্রবল বাসনা - সবমিলিয়ে আজ শুধুই বড় দিন মনে হচ্ছে না। মনে হচ্ছে আজ উৎসব আমাদের!!
সকল প্রস্তুতি সম্পন্ন। আমরা প্রস্তুত।
যে যেখানে আছেন নির্দেশিকা অনুযায়ী চলে আসুন
দেখা হোক আজ।
কে রেজি করেছেন কে করেননি তা আমি জানি না।
সে সব দেখছে জাদিদ
আমার নিমন্ত্রণ তাই খোলা- ওপেন ফর অল আর কি (এই শৈত্য প্রবাহে কেউ আবার কিছু খুলে ফেলবেন না যেন!!)
সকলের জন্য উদাত্ত আহবান। আসুন ব্লগ দিবস উপলক্ষে আনন্দে মাতি!!







সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



