somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বেচ্ছাসেবকদের সম্মান শ্রদ্ধা করুন- তাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে আপনিও যুক্ত হোন।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস।
আমি নিজে একজন স্বেচ্ছাসেবী বলে আমার কাছে এ দিনটি স্পেশাল। স্বেচ্ছাসেবী কাজ বলতে আমরা সাধারণত স্বার্থহীন কাজকে বুঝি যা একজন ব্যক্তি বা গোষ্ঠী কোনো আর্থিক বা সামাজিক লাভের জন্য করে না বরং অন্যান্য ব্যক্তি বা দল বা সংস্থার সুবিধাৰ্থে করে, তাদের কল্যাণে করে। আধুনিক সমাজের একটি গুণ হলো মানুষের একে অপরকে সাহায্য করা; স্বেচ্ছাসেবা কাজের দ্বারা শুধু অন্যদের সহযোগিতা করা হয় না, বরং তা স্বেচ্ছাসেবা দেয়া ব্যক্তিটির ব্যক্তিগত পর্যায়ে সুবিধা পৌঁছে দেয়।

যুক্তরাজ্য কর্পোরেশন ফর ন্যাশনাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস অনুসারে (২০১২) প্রায়, ৬৪.৫ মিলিয়ন আমেরিকান বা ২৬.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী, ৭.৯ বিলিয়ন ঘণ্টা স্বেচ্ছাসেবামূলক কাজ করেছে যার মূল্য ১৭৫ বিলিয়ন ডলার! হিসাব করলে দাঁড়ায়, প্রতিজন স্বেচ্ছাসেবক প্রতি সপ্তাহে ৩ ঘণ্টা, প্রতি বছর প্রায় ১২৫-১৫০ ঘণ্টা সময় দিচ্ছেন। পক্ষান্তরে আমাদের দেশের প্রাপ্ত বয়স্কদের মাঝে স্বেচ্ছাসেবার এই হার অনেক কম। আমরা বরং উল্টো। কেউ স্বেচ্ছাসেবায় যুক্ত হলে আমরা তার পেছনে লেগে যাই। মনে মনে ভেবে নেই সে স্বেচ্ছাসেবা করে না জানি কী করছে। ধর শালারে ভাব নিয়ে তার পেছনে লেগে থাকি।

আনন্দের কথা হলো এই সব নেগেটিভ মানুষের মাঝেও বর্তমানে বাংলাদেশেও অনেক তরুণ-তরুণী স্বেচ্ছাসেবায় সময় শ্রম ও মেধা ব্যয় করছেন। পাশে দাঁড়াচ্ছেন অসহায় দুস্থ মানুষের। হয়ে উঠছেন তাদের সহায়। এটা আনন্দ ও গর্বের। এটি আশাবাদী হবার মতোন বিষয়, আমি তরুণ তরুণী দের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। একই সাথে মনে হয় আমাদের দেশেই আরো যাদের পক্ষে এই স্বেচ্ছাসেবী কাজে নিবেদিত হবার সুযোগ ও সম্ভাবনা ছিল তাদের উপস্থিতি যেন কিছুটা কম। অথচ যদি তা হতো তবে ভাল হতো। একসাথে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি তা বাস্তবে পরিণত হতে সকলের সম্মিলিত যূথবদ্ধ হয়ে চলাটা জরুরী ছিল।

স্বেচ্ছাসেবী হিসেবে আমার রয়েছে নানা অভিজ্ঞতা। এর মাঝে আনন্দেরই বেশি। তৃপ্তির, শিশুর হাসির কথাই মনে আসে আগে। আর টুকটাক বিপদে যে পরিনি তা নয়। সে সব নিয়েও আছে অম্ল-মধুর স্মৃতি। তবে সব ছাপিয়ে একজন স্বেচ্ছাসেবী হিসেবে মনের গহীনে যে শান্তি ও সুখানুভূতি মেলে সেটাকেই আমি বড় করে দেখি। এই প্রাপ্তির কোন তুলনা হয় না।

সামহোয়্যার ইনের ব্লগাররাও যুক্ত ছিল নানাবিধ স্বেচ্ছাসেবা কার্যক্রমে। তার মাঝে উল্লেখযোগ্য কিছু হচ্ছে-

দেশের ইমার্জেন্সি রেসপন্সে আমরা ব্লগাররা যুক্ত ছিলাম। যেমন বন্যার্তদের সহায়তায়, রানা প্লাজা দুর্ঘটনা সহায়তায়, নিমতলী অগ্নিকাণ্ডের সহায়তায়। এ ছাড়া আইলা বিদ্ধস্ত এলাকায় ও আমরা ত্রাণ সহায়তা করেছিলাম। শীতার্তদের সহায়তা কম্বল বিতরণ করা হয়েছে একাধিকবার। রুশান এর চিকিৎসা সহায়তা থেকে অসংখ্য মানুষের চিকিৎসা, রক্ত যোগার ইত্যাদিতে যুক্ত ছিলাম আমরা ব্লগাররা। লেখালিখির মাধ্যমে শিশুদের প্রতি সবাইকে যত্নশীল করার চেষ্টা করেছি। মানবিক সামাজিক কাজে যুক্ত করার চেষ্টা করেছি। ঝড় বন্যা আইলা আগুন যাই হোক মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং তা সকলে মিলে। সম্মিলিতভাবে। এই বোধ ছড়িয়ে দিতে ব্লগারদের সাথে ছিলাম আমিও।

আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে সকল স্বেচ্ছাসেবকদের জানাই ভালোবাসা ও শ্রদ্ধা। আসুন এই পৃথিবী বদলে দেবার মিশনে সবাই একযোগে কাজ করে যাই।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×