somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদা মনের মানুষ

০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাকে প্রায়ই নীলক্ষেত যেতে হয়! কাগজ কলম খাম সহ যাবতীয় স্টেশনারী, কম্পোজ ফটোকপি সাংগঠনিক নানা কাজের ব্যানার স্টিকার সহ রাজ্যের হাবিজাবি কাজ সেখান থেকেই করি আমরা। একদিন এমনই কিছু কেনাকাটার জন্য সেখানে গেলাম। যে দোকান থেকে নানা কিছু নিলাম, সে দোকানী বেশ কিছুক্ষণ ক্যালকুলেটর টিপে টিপে হিসাব করে জানালো, বিল হয়েছে ৭০০ এর মতোন। টুকিটাকি বেশ কয়েকটা আইটেম।

তারপর সে আমার কেনা জিনিসগুলো একটার পর একটা পলিথিনে ঢুকাচ্ছে আর বলছে,
এই যে দ্যাহেন এটা,
বলে সে একটা আইটেম দেখালো- আর বললো, এইটার দামি ধরসি ২০০ টাকা কিন্তু অন্যান্য সবাই আপনার কাছ থেকে নিবো ২৫০ টাকা।
এই যে এটা দেখেন, বলে আরেকটা জিনিস দেখিয়ে বললো-
এটা যদি কিনেন ১২ টাকা করে ৫টা ৬০ টাকা রাখবে। আমি রাখলাম ৫০ টাকা।
এভাবে সে সব জিনিস দেখিয়ে বলেছিল কোন আইটেম সে কত রেখেছে। সব আইটেমেই কিছু কম করে রাখা। সবশেষে আমি হিসাব করে দেখলাম সে প্রায় ১০০ এর উপর কম রেখেছে। ৭০০ টাকার জিনিস বিক্রিতে ১০০ টাকা কম রাখা এক হিসেবে অনেক!
আমি চিন্তা করলাম এই লোকের সমস্যা কি?
সবাই যদি এমন দাম রাখে সে কেন কম রাখছে?
আমি তারে বললাম, আপ্নে তাইলে কম রাখলেন ক্যান? আমিতো এগুলার কোনটার দাম কত তা জানতাম না। আপনে বেশি বা অন্যন্যরা যা রাখে তাই রাখতেন।

আমার কথা শুনে সে লোক দেখি হাসে।
আমি তারে কইলাম, হাসেন ক্যান?
সে হাসতে হাসতে বললো, ভাই আমি অনেক বছর দেশের বাইরে আছিলাম। দেশে ফিরা আইসা এখানে দুকান নিসি। নীলক্ষেতের লুকজনের মতোন অহনো তেমন ব্যবসায়ী হইতে পারি নাই। তাই কম রাখি।
ব্যবসা শিখে ফেললে আর রাখুম না!

তার মুখে মিটমিট হাসি।

পরে আমি তার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। একসাথে চা খেলাম। কর্মসূত্রে আমি নিজেও দেশের বাইরে ছিলাম। প্রবাসের মানুষের সাথে আমার দ্রুত সম্পর্ক তৈরি হয়।
মনে হলো লুকজনের মাঝে এখনো তাইলে সারল্য ব্যাপারটা আছে!! চারপাশে ভাল মানুষ নেই তা ঠিক নয়, আছে তারাও—
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×