somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীলসাধু
সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক 'মেঘফুল'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন 'এক রঙ্গা এক ঘুড়ি'।

নগরে সাধু :: আমাদের দৈনন্দিন পরশ্রীকাতরতা

২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পরশ্রীকাতরতা একটি অসুখ। এতে আমাদের ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে হিংসা-বিদ্বেষ-দ্বন্দ্ব-কলহ-বিবাদ বৃদ্ধি পায়। আমাদের শান্তি ও স্বস্তির জীবন হয়ে উঠে দুর্বিষহ। আজকের বাংলাদেশের চিত্র বলে দেয় মানুষের প্রতি সব মানুষের ভালোবাসা, কর্তব্য বোধ, সহানুভূতি, সহমর্মিতা কমছে। খুব আশংকাজনক হারেই কমছে।
কিন্তু কেন কমছে?
আমাদের আশেপাশে সুবেশী মানুষগুলো যাদেরকে আমরা বন্ধু ভাবি তাদের মাঝেই রয়েছে বহু পরশ্রীকাতর মানুষ! আপনি ভালো আছেন- এটাই তাদের ঠিক ভালো লাগে না।
বাংলা একাডেমির অভিধানে পরশ্রীকাতর শব্দটির অর্থ দেওয়া আছে এভাবে- অপরের উন্নতি বা সৌভাগ্য দেখে কাতর বা ঈর্ষান্বিত হয় এমন।
শব্দটির বিশেষণ পরশ্রীকাতরতা।

মায়া সহমর্মিতা, সমবেদনা এই সব কমছে কেন?
এর উত্তর খতিয়ে দেখলে বোঝা যায় এর প্রধান একটি কারণ হচ্ছে পরশ্রীকাতরতা।
সে ভালো কাজ করছে, ঐ ছেলেটা উন্নতি করছে, সে ভালো রেজাল্ট করেছে ইত্যাদিতে আর আমরা আনন্দ পাই না। বরং হয় উল্টো। মনে হয় কেন পাশের বাড়ির লোকটি নতুন ফ্ল্যাট কিনল, কীভাবে কিনলো? নিশ্চয় কোন কিন্তু আছে।
ইশ ভাবীর ছেলেটা নামি স্কুলে চান্স পেল?
এ বয়সেই কীভাবে এত দ্রুত সফল হলো, তমুকের স্বামী তাকে এত দামি উপহার দেয় কেন?
এই লোকটা এতো খ্যাতি অর্জন করছে!! নাহ, নিশ্চয় এখানে ভেজাল আছে। আমিতো এটা পারিনি সে কেন পারবে? আমাকেও সব পেতে হবে। আমার নেই কেন?
এই ধরনের চিন্তাধারার মাঝেই রয়েছে আমাদের দৈনন্দিন পরশ্রীকাতরতা।

পরিচিতজন বা বন্ধুত্বের মধ্যে এক ধরনের বৈপরীত্য বা প্যারাডক্স থেকেই পরশ্রীকাতরতার অনুভূতি জন্মায়। অধিকাংশ মানুষের বন্ধু সংখ্যা সাধারণত কম হয়ে থাকে। তবে কিছু মানুষের বন্ধুর সংখ্যা তুলনামূলক বেশি- আর এই দ্বিতীয় দলটির কারণেই বন্ধুত্বের প্রতি সামগ্রিক মনোভাবের পরিবর্তন ঘটে।

আপনাদের জন্য কোন উপদেশ বা জ্ঞানের পরামর্শ দিলাম না কারণ আমি জানি এসব উলু বনে মুক্তা ছড়ানোর মতোন। যার যার ভাবনা তার তার জীবন। আমি হাজার নসিহত করলেও আপনি পরিবর্তন হবেন না। আপনি চলবেন আপনার মতোন করেই। তবু চেষ্টা করবেন পরশ্রীকাতরতা হতে নিজেকে দূরে রাখতে। চেষ্টা করলে সেটা সম্ভব। নিজের জীবন নিয়ে ভাবুন।

সৎ থাকুন।
নিজেকে পরিশুদ্ধ করুন, একদিন আপনাকেও অনেকে ভালোবাসবে। তার জন্য পরশ্রীকাতর হবার কোন প্রয়োজন হবে না।


#নগরে_সাধু
#নগরেসাধু

[এই সিরিজের সকল লেখা পড়তে উপরে দেয়া দুটি হ্যাশ ট্যাগে ক্লিক করতে পারেন, ধন্যবাদ]
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩১
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×