somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডোডোর গল্প

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ডোডোর গল্প সিনেমার শুটিং সেটে কিছুটা সময় ছিলাম। আমি যখন সেটে ঢুকলাম তখন মাত্রই একটি দৃশ্য-ধারণ সম্পন্ন হয়েছে!
নতুন করে সেট, লাইট ঠিক করার সময়ে আমি গেলাম।
নির্বাহী প্রযোজককে দেখলাম ব্যস্ত ভীষণ। সিনেমার নায়িকা পরীমনি গেলেন মেকআপ রুমে, আমি তাকে পাশ কাটিয়ে পরিচালক রেজা ঘটকের কাছে গেলাম। প্রযোজক ও পরিচালকের সাথে কুশল বিনিময় শেষ করেই নাশতা পেয়ে গেলাম। নাশতা খাবার সময়ে এলেন সিনেমার নায়ক সাইমন। টুকটাক কথাবার্তা আর নাশতা পর্ব শেষ করে সেটের ভীষণ গরম থেকে রক্ষা পেতে ছাদে গেলাম। সিগারেট খেতে খেতে পরিচালকের নানান আলাপ শুনলাম।

নিচতলায় গিয়ে আগামীকাল সকালের সেট নিয়েও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিলেন রেজা ঘটক।
প্রডাকশন থেকে সকলকে ডাকাডাকি শুরু হলে বুঝলাম সেট ও লাইট রেডি। আমরা আবার দোতলায় গেলাম। মনিটরের সামনে পরিচালক রেডি। আরো টুকটাক কাজকর্ম সারার পর জানা গেলো নায়িকা পরীমনির শরীর কিছুটা খারাপ।
তার প্রেশার ফল করেছে।
পরীমনির প্রেশার ফল করেছে শুনে আমিও প্রেসক্রিপশন দিলাম। চিনির শরবত খেতে হবে। স্যালাইন খেলেও হয়। নায়ক সাইমন বললেন সব খাওয়ানো হয়েছে। আমি বললাম, পরীমনিকে দুটো ডিম সেদ্ধ খাওয়ানো যায়। আমি তো জানি প্রেশার নেমে গেলে এগুলোই খায়। তখন সাইমন বললো, ডিম সেদ্ধ খেতে গিয়ে তার বমি হবার যোগার। আমরা তাঁকে গিয়ে একবার দেখেও এলাম। পরিচালক ও প্রযোজক মিলে তাকে বিশ্রাম দিয়ে ভিন্ন দৃশ্য ধারণের প্রস্তুতি নিলেন।


সিনেমার শুটিং মানেই নানা কিসিমের লোকজন ক্রু এডি ক্যামেরা লাইট আর প্রডাকশনের কারবার। আরও কিছুক্ষণ এইগুলা দেখে রেজা ঘটককে বললাম আমি যাই। সে তো ছাড়তে চায় না। আমি তবু চলে এলাম।
আমি সর্বশেষ সিনেমার সেটে গিয়েছিলাম প্রয়াত নায়ক সালমান শাহর একটি সিনেমার শুটিং এ। আজ অনেকদিন পর আবার গেলাম পরিচালক রেজা ঘটকের সরকারী অনুদানের সিনেমা 'ডোডোর গল্প' এর জন্য।


সরকারি অনুদান প্রাপ্ত ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক (তিনি এই ব্লগের একজন পুরনো ব্লগারও )। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।
নির্মাতা ও তার পুরো টিমের জন্য শুভকামনা।
জি সিরিজের এই চলচ্চিত্র সাড়া ফেলুক এই শুভকামনা রইলো।

পোষ্টে ব্যবহার করা একটি ছবি Pori Moni এর পেইজ হতে নেয়া। পরিচালকের ছবিটি আমার তোলা।


নীলসাধু




সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×