somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানাপ্লাজা একটি বিষাদ স্মৃতি

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর হলো আজ। ভয়াবহ এই ঘটনা দেশ ও বিদেশে বহুল আলোচিত ছিল। মনে পড়ে সেদিন সকালে অফিস যাবার সময় টিভির স্ক্রলে দেখেছিলাম মৃতের সংখ্যা ৩।

অফিস সেরে বিকেলেই আমি আর অসীম সাভার রওয়ানা করি, সেই ছিল শুরু।
একজন ভলান্টিয়ার হিসেবে আমি রানা প্লাজার আহতদের সাথে যুক্ত ছিলাম দীর্ঘ তিন মাসের বেশি সময়। ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে কাজ করেছি। রক্ত জোগাড়, জরুরি ঔষধ প্রদান দিয়ে শুরু তারপর আহতদের খোজখবর নেয়া, তাদের পূনর্বাসনের চেষ্টা, সার্ভে ইত্যাদি নানাভাবে ছিল এই সম্পৃক্ততা। আমাদের সাথে ছিল ব্লগ ও অনলাইনের বহু সুহৃদ বন্ধু স্বজন।
বলা যায় সারা দেশের মানুষ এই মর্মান্তিক দুর্ঘটনায় বিচলিত ছিল। সকলেই আহতদের পাশে থাকার চেষ্টা করেছে। শত হাজার স্বেচ্ছাসেবী সেখানে কাজ করেছে। তাদের সাথে যুক্ত ছিল সাধারণ মানুষ।
মনে পড়ে কতো কি!




রানা প্লাজা নিয়ে দেয়া আমার আজকের স্ট্যাটস।

২০১৩ সালে ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ১ হাজার ১৩৮ শ্রমিক প্রাণ হারান। আহত হন আড়াই হাজার শ্রমিক। মতান্তরে এই সংখ্যা আরো বেশি।

আমার ভলান্টারি কাজের মধ্যে রানা প্লাজায় যুক্ততা ছিল বিশেষ একটি ঘটনা। আমি তখন একটি প্রতিষ্ঠানের এডমিনে কাজ করতাম। চাকুরীর পাশাপাশি দুর্ঘটনার দিন হতে টানা ৩/৪ মাস আমি যুক্ত ছিলাম শুধু রানা প্লাজা দুর্ঘটনায় আহত রোগী, শ্রমিকদের নিয়ে। জরুরি ঔষধ রক্ত দেয়া থেকে শুরু করে দুজন পোশাক শ্রমিকের জন্য ছোট পরিসরে সহায়তা করার সুযোগ হয়েছিল। এনাম হাসপাতাল, দুর্ঘটনা স্থল, ঢাকা মেডিকেল, পঙ্গু হাসপাতাল সহ নানা জায়গায় আমরা গেছি দিনের পর দিন। সেই সময়টায় আমার পাশে ছিলেন প্রথম আলো ও সামহোয়্যার-ইন ব্লগের একদল মানুষ। এক এবং একাধিক টিমের সদস্য হয়ে আমরা সকলে মিলে কাজ করেছিলাম। বলা যায় পুরো দেশের একটি বৃহৎ অংশই যুক্ত ছিলেন আমাদের সাথে, সে এক ভিন্ন সময়। ১১ বছর হয়ে গেলো।

মূলত রানা প্লাজার ঘটনার পরেই বাংলাদেশের পোশাক খাত ঘুরে দাঁড়ায়। নিরাপদ কর্ম পরিবেশ নিয়ে বাংলাদেশ সিরিয়াস হয়। ফলাফল বর্তমানে নানা প্রতিবন্ধকতা সত্বেও এই খাত উত্তরোত্তর সাফল্যের হাতছানি। বর্তমানে বিশ্বের সর্বাধিক লিড সার্টিফাইড ফ্যাক্টরি বাংলাদেশে!! অনেক প্রাণের বিনিময়ে পাওয়া এই অর্জনে দেশ সমৃদ্ধ হোক এই শুভকামনা রইলো।

রানা প্লাজার ঘটনায় আমি দেখেছিলাম একটি ভিন্ন বাংলাদেশকে। পুরো দেশের মানুষ এই ঘটনায় ব্যথিত হয়েছিলেন এবং সকলেই সাধ্যানুযায়ী তরুণদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিসের সাথে সমান-তালে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উদ্দীপনা জাগানিয়া।










মন্তব্য বিষয়ক কৈফিয়ত:
নিজের লেখালিখি প্রকাশের জন্য আমি এই প্রিয় প্ল্যাটফর্মে সময় দেই।
সঙ্গত কিছু কারণে আমার পোষ্টে সহ-লেখক/ব্লগার দের মন্তব্য করার অপশন বন্ধ রেখেছি, আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×