somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিপ্রেক্ষিত

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







বাসের দরজাটা খুলতেই একঝলক ঠাণ্ডা বাতাস এসে শরীর জুড়িয়ে দিল। বিআরটিসির এই এসি বাসটা আমার বড্ড প্রিয়। সারাদিনের খাটাখাটনি শেষে বাড়ি ফেরার সময়টাতে বেশ নিজের জন্য একটু স্পেস বের করে ফেলা যায়। যদিও এই বাসটা রোজ ধরার মতন রাজকপাল আমার না!

জানালার কাঁচে মাথাটা ঠেকাই। ক্লান্ত শরীর বিশ্রাম চাইছে। পিজিতে এমনিতেই অনেক চাপ থাকে রোগীর, আজকে যেন একটু বাড়তি-ই ছিল। বাসেই একটা শর্ট ন্যাপ নেবো কিনা ভাবছি, ঠিক তখনই আমি দেখলাম... একটা ছেলে... অনেক অনেএএএ...ক লম্বা একটা ছেলে! দৌড়ে এসে এই বাসেই ওঠার চেষ্টা করছে।

আমি তাকিয়ে ছিলাম... তাকিয়েই রইলাম। অজানা অচেনা একটা যুবকের দিকে এইভাবে ড্যাব ড্যাব করে চেয়ে থাকা ঠিক নাহ। কিন্তু চোখ ফেরাতে পারছিলাম না কেন জানি। ছেলেটা দৌড়ে এসে বাসে উঠলো, তারপর বসার জন্য এদিক সেদিক তাকিয়ে সিট খুজতে লাগলো। হঠাৎই চোখে চোখ পড়ে গেলো। ছেলেটা কি আমার দিকে তাকিয়ে একটু হাসল? ঠিক বুঝতে পারলাম না। তারপর হঠাৎ সে এসে আমার পাশের সিটে বসে পড়ল, আর বত্রিশ পাটি দাঁত বের করে জিজ্ঞেস করল, "ক্যামন আছো ভাবি?"

আমার দুচোখ বিস্ফোরিত হল- রুদ্র!!



শাহবাগের কাজটা বেশ আগে ভাগেই শেষ হয়ে গেল। আমি তো ভেবেছিলাম বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে। ফেরার আগে কি মনে করে একবার আজিজে ঢুঁ মারলাম। কয়েকটা বই নেড়ে চেড়ে আর জুস টুস খেয়ে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে এসে দেখি মাত্রই একটা এসি বাস ছেড়ে যাচ্ছে। চিন্তা ভাবনা না করেই ছুট লাগালাম। চৈত্রের এই গরমের মাঝে এসি বাসের লোভ সামলানো সম্ভব নয়।

ছুটতে ছুটতেই বাসের জানালায় একটা মায়ামায়া মুখ দেখলাম। আমার দিকেই তাকিয়ে আছে! বেশ অবাক হলাম। আবার মনের কোণে একটু বুঝি খুশির ঢেউ ও বয়ে গেল। এই মধ্য তিরিশে এসেও মেয়েরা আমাকে দ্যাখে! বিয়ে তাহলে কপালে আছেই বুঝি! বিয়ের বাজারে দাম তাহলে এখনো ফুরায় নি!

এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে বাসে উঠে পড়লাম। বসার জন্য জখন ইতিউতি সিট খুঁজছি, তখন চোখাচোখি হয়ে গেলো সেই মায়াবতী তরুণীর সাথে। আরে! এ যে ফাল্গুনী ভাবী! ফুপাতো ভাই সৈকত ভাইয়ের বউ। আমার হঠাৎ করে আসা ভাবনা গুলো মনে পড়ে হাসি পেয়ে গেলো। দাঁত বের করে ওর পাশে গিয়ে বসে পড়লাম - "ক্যামন আছো ভাবী? "



শাহবাগ থেকে বনানীর রাস্তা অনেক হাসি ঠাট্টা আর পারিবারিক গল্পে জমে উঠেছিল রুদ্র আর ফাল্গুনীর।প্রলম্বিত ট্র্যাফিক জ্যাম টা দুজনেরই অনেক ভালো লেগেছিল সেইদিন। বাসায় ফিরে যখন ফাল্গুনী বরকে শোনাচ্ছিল দেবরের সাথে দেখা হবার গল্প, কিংবা রুদ্র ফোনে মার সাথে বলছিল ভাবীর সাথে দেখা হবার কথা, তখন দুজনের কেউ কি জানতো, ঠিক ঠিক বারো বছর আগে দুজনের কেউ একজন আর অল্প একটু সাহসী হলে আজকের গল্পটা হয়ত অন্যরকম হত?
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×