“অনেকের অভিযোগ- মহান স্রষ্টা কেন শূকরের মত এমন একটি প্রাণী সৃষ্টি করেলন এবং কেনই বা এগুলোকে অপবিত্র হিসেবে ঘোষণা করলেন? “http://www.somewhereinblog.net/blog/Mahfuzhappy/29013244 । লেখাটা ওখান মুছে দেয়া হয়েছে, এখানে দেখুন - Click This Link
এখানে পড়লাম শূকর খাওয়ার খারাপ দিক এবং কেন তা নিষিদ্ধ তা। অপূর্ণ মনে হলো। কারণ এই নিষেধাজ্ঞা কোন একক ধর্মের না। আবার এক ধর্মে নিষিদ্ধ - অন্য ধর্মে খাওয়াটা রীতিসিদ্ধ, এমন প্রাণীরও যে খাদ্য হিসেবে খারাপ দিক আছে সে ব্যাপারেও তেমন কিছু নেই।
শূকর খাওয়াটা খালি ইসলামে নিষিদ্ধ না, ইসলাম এমন কি খৃষ্টান ধর্ম আসারও আগে আসা ইহুদি ধর্ম শুকর খাওয়াটা নিষিদ্ধ করেছে। পরবর্তীতে খৃষ্টানরা সেটা না মানলেও, এই নিষেধাজ্ঞার উপস্থিতি ইসলামে দেখা দিলো
“ময়লা খাওয়া শূকরের স্বভাব এবং এমন কোন পচা ও দুর্গন্ধযুক্ত জিনিস নেই যে এরা তা গোগ্রাসে খায়না।“ এই ব্যাপারে একমত। সেই সাথে এটাও জানা কর্তব্য যে, পেটের ভেতর থাকা আধা খাওয়া খাবার উগরে আবার জাবর কাটা উটকে নোংরা মনে করে ইহুদি ধর্ম! তাই উট খাওয়া নিষেধ তাদের ধর্মে!
আবার গরুর মাংস খাওয়াটা ইসলামে হারাম না হলেও হিন্দু ধর্মে নিষিদ্ধ। প্রচলিত তথ্যানু্যায়ী গরুর মাংসে উচ্চ হারে কোলেস্টেরল আছে যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সো হারাম হওয়া উচিত ছিলো বিফ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


