somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তর্ক নয়, বিতর্ক চাই!

২১ শে জুলাই, ২০২১ ভোর ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সমাজ থেকে বিতর্কটা যেন বিলুপ্ত হয়ে গিয়েছে; সবাই তর্ক নিয়ে ব্যস্ত!




বিতর্কের একটা বৈশিষ্ঠ্য হচ্ছে একটা সমাধানে আসা; হয়ত দু পক্ষই ১০০% মেনে নিবে না; তবুও যুক্তি-তর্কের মাধ্যমে কোন একটা বিষয়ের ঠিক-বেঠিক নির্ধারণ করা।

কিন্তু দিন দিন আমরা কেমন যেন অস্থির হয়ে যাচ্ছি। ঘরে-বাইরে সবখানে আমরা তর্কজুড়ে দিতেই ওস্তাদ। কেউ অপরের কথাকে সম্মান দেখাতে জানি না। আমরা সবাই একএকজন মহা পন্ডিত! আমি যেটা বুঝি, সেটাই ঠিক; অন্যের কথার কোন দাম নাই।

এতে করে আমাদের নিজেদের মধ্যে যেন দুরত্বই বাড়ছে। লাভবান হচ্ছেনা কেউই।

স্বামী-স্ত্রীর তর্ক এর মধ্যে আমার কাছে সবচাইতে খারাপ লাগে। এতে করে সংসারের শান্তি নষ্ট হয়, নষ্ট হয় বাচ্চা-কাচ্চা! একটা ঘরে বাবা-মা যখন সারাদিন ঝগড়ার মনোভাবে থাকে, সন্তানও খিটখিটে হয়ে যায়। তারা মনে করে এটাই যেন ঠিক।

যাষ্ট একটা উদাহরণ দেখেন; সকালবেলা একজন ঘুম থেকে উঠে কোন একটা কারণে স্ত্রীর সাথে জুড়ে দিলো তর্ক; কোন সমাধানেতো কেউই পৌছাতে পারলো না বরং স্ত্রীর 'আমি বলে তোমার সাথে এখনও সংসার করতেছি' আর স্বামীর 'এই জন্যই পুরুষ মানুষ দুইটা বিয়ে করতে চায়; দুইটা বিয়ে করলে বউরা নিজেরা আপসে ঝগড়া করে, স্বামীর সাথে করে না' টাইপের কথাবার্তার ফল কি হয়?

ফল, ঐ লোক বাইরে বের হয়ে বাসের লাইনে দাড়িয়ে আরও বিরক্ত হন, বিরক্তি অন্য যাত্রীর উপরে ঝাড়েন, বাসের হেলপার কন্ট্রাক্টরের উপরে ঝাড়েন, অফিসে অধীনস্তের উপরে ঝাড়েন। এদিকে স্ত্রী যদি ঘরণী হন, তিনি ঝাড়েন সন্তানের উপরে, সন্তান হুদাকামে ঝাড়ি খেয়ে মেজাজ খিটখিটে করে স্কুলে সহপাঠির উপরে ঝাড়ে, এক-দু কথায় হাতাহাতি হয়, স্কুল টিচার বাবা-মাকে ফোনে ঝাড়ি দেন, আবার পোলাপাইন বাসায় ফিরে প‌্যাদানী খায়।

বন্ধুর সাথে বন্ধুত্ব কমে তর্কের কারণে। প্রতিটা ফ্রেন্ড সার্কেলে এমন একজন থাকে যে নিজের মতামত সবার উপরে চাপায়; কেউ তাকে ভুল প্রমান করতে পারে না। ফলে ঐ বন্ধু আস্তে আস্তে ফ্রেন্ড সার্কেল থেকে বের হয়ে যায়। অন্যদের কাছে ঐ সার্কেলের কুৎসারটায়। আরও কত কি।


ব্লগ গুলিও কম না। এখানেও এমন লোক থাকেন, যারা নিজে যা বুঝেন, তাই প্রতিষ্ঠা করার জন্য অন্যের পোষ্টে গিয়ে হুদাই মন্তব্য করেন। নিজেই পন্ডিত অন্য সবাই গোয়ার-গাধা প্রমান করেন। ফলে, ব্লগ থেকে ভদ্র নিরিহ ব্লগাররা ধীরে ধীরে হারিয়ে যান।

সেই ২০০৮-২০০৯ এ ব্লগ যেমন জমজমাট ছিলো, এখন তেমন নাই; কিন্তু হওয়ার কথা ছিলো উল্টা। যে সকল কারণে তা হয়নি, তার মধ্যে এই তর্কবাজ লোকের উপস্থিতি একটা অন্যতম কারণ।

তাই, আসুন, আমরা তর্ক না করে বিতর্ক করি; অন্যের কথার সম্মান দিতে শিখি।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২১ ভোর ৫:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×