somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত মৃত্যু হলে একজন মানুষ জন্মাবে?

১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৪ সালের কথা। বসন্তের শেষ প্রায়; মার্চ মাসের মাঝামাঝি। জীবন তখন স্বাভাবিক। অন্য দশটি দিনের মত ঐ দিনটি শুরু হয়েছিলো।


কিন্তু হঠাৎই জীবনটা থেমে গেল যেন। চারিদিকে থমথমে ভাব। প্রতিটা মানুষের চোখে-মুখেই যেন কেমন একটা দুঃখের ছায়া।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৯জন ও বুয়েটের ২জন শিক্ষার্থী কটকা সী-বিচে ডুবে মারা গেছেন। পুরা খুলনা শহরে খুব কম লোকেই এই ১১জনকে চিনতো, আমরা চিনতাম না। কিন্তু পুরা খুলনা শহরে থমথমে অবস্থা। ১১জন টগবগে মানুষের মৃত্যু সবাইকে যেন নিরব করে দিয়েছে।

এখন প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। বিভিন্ন ভাবে। আগের স্বাভাবিক মৃত্যুর সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে হঠাৎ মৃত্যুর সংখ্যা। সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, খুন..... আরও কত ভাবে মরছে মানুষ। তবে অস্বাভাবিক মৃত্যু এখন আমাদের কাছে স্বাভাবিক।

ফেসবুক সহ অন্য সকল সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের ফোকাস এখন নষ্ট। আঙ্গুলের খোঁচায় পেজ স্ক্রোল করতে না করতেই কারও হত্যার খবর থেকে পরিবর্তন হয়ে চলে আসে কোন এক অযোগ্য লোকের বেসুরো গলায় গাওয়া ভাইরাল গান। মুহুর্তেই চাপা পড়ে যায় অন্যায় ভাবে হত্যা হওয়া মানুষের খবরটি। মন থেকেও মুছে যায়।

সাইন্সফিকশনের ভক্ত ছিলাম এক সময়। একটা বইয়ে পড়েছিলাম একজন মা তার ছেলের দুর্ঘটনার ঘটনা ভুলে পার্টিতে যোগ দিচ্ছেন, একটা ডিভাইসে মুড চেঞ্জ করেই তিনি সব ভুলে আনন্দের অনুষ্ঠানে রওনা হলেন।

মাঝে মধ্যে মনে হয় আমরা যেন সেই জায়গায় চলে এসেছি। নিষ্ঠুরতা আমাদের এখন এমন ভাবে জেঁকে বসেছে যে আমরা এখন আর কোন মানুষের কষ্টেই যেন নিজে কষ্ট পাই না। থমকে যায় না আমাদের জীবন।

সড়ক দুর্ঘটনা বাংলাদেশের একটা বড় সমস্যা। কিন্তু এ নিয়ে দুইদিন পরপর ভাঙ্গচুর, রাস্তা ব্লক ছাড়া আর কিছুই কি তেমন হচ্ছে? আমরা না পারছি এগুলি কমাতে, না পারছি এগুলা কমানোর জন্য কোন পদক্ষেপ নিতে।

দুইজন ড্রাইভারের প্রতিযোগীতায় পড়ে একজন মানুষ মারা যাচ্ছে, সেটার বিচার করা যাচ্ছে না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া মানুষ গাড়ি চালাচ্ছে, কিছু করা যাচ্ছে না।

লঞ্চ ডুবিতে প্রতি বছরই মানুষ মারা যাচ্ছে। একটা দুর্ঘটনা হলেই আমরা নড়েচড়ে বসি, পুরাতন লঞ্চ গুলি তখন একটু সেরে রাখা হয়, তারপর ১০-১৫দিন যেতে না যেতেই সব আবার যা যা তাই তাই।

আর কত মৃত্যু হলে একজন মানুষ জন্মাবে, যে এগুলির থেকে আমাদের টেনে তুলতে পারবে?
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:১২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×