somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তালাক/বিবাহ বিচ্ছেদ একটা বড় ব্যবসা, এবং এটা আরও বড় হচ্ছে!

২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিবাহ বিচ্ছেদ এখন ২৮ বিলিয়ন ডলারের ব্যবসা! আর অন্য দশটা ব্যবসার মতই এই ব্যবসায়েও ইনভেষ্টর বাড়ছে, যারা মূলত কিভাবে বিবাহ বিচ্ছেদ থেকে বেশী টাকা বের করা যায় তার নতুন নতুন পদ্ধতি বের করছে!



কথায় আছে, 'একজনের ক্ষতি মানে অন্যজনের লাভ'। আর বিবাহ বিচ্ছেদ এই রীতিকথার বাইরে পড়েনি। বিবাহ বিচ্ছেদের জন্য যেসকল উকিলগন আছেন, তারা এটা ভালোকরেই জানেন, আর তারা ইতমধ্যেই দম্পতিদের বিচ্ছেদ ঘটিয়ে ভালোই কামিয়েছেন।

(খুব সম্ভবত) ২০০৯ সালের বড় দিনের সময় লন্ডনের একজন পরিবার আইন এটর্নি একটা 'বিচ্ছেদ ভাউচার' তৈরী করেছিলেন, যার দাম ছিলো ১২৫ পাউন্ড (তখনকার হিসাবে প্রায় ১৯৫ ডলার)! যাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে এমন দম্পতির বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজনদের জন্য এটা তৈরী করা হয়েছিলো। এর এক-একটা ভাউচার দিয়ে 'বিচ্ছেদ কাউন্সিলিং' এর ৩০ মিনিটের একটা সেশন কেনা যাবে!

-----------------------------------------------
উপরের লেখাটা মূলত Huffpost এর 'Divorce is Big Business and Getting Bigger' লেখার কিছু অংশের অনুবাদ। বাকিটা এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।view this link
-----------------------------------------------

একটা সময় প্রচুর নাটক-সিনেমা দেখতাম। দেশী নয়, বিদেশী। খুব স্বাভাবিক ভাবে আমেরিকান মুভি ও টিভি শো গুলিই বেশী দেখা হত। তারই এক পর্যায়ে দেখেছিলাম 'Two and Half Men' একটি সিরিজ।

এখানে এলেন হারপার নামের একজন ক্যারেকটর থাকে; যার বউ তালাক নিয়ে নেয়; আর ফল স্বরূপ এলেনকে হারাতে হয় তারই টাকায় তৈরী বাড়ি! সাথে সাথে মাসে মাসে প্রক্তন বউকে টাকাতো দেওয়াই লাগে, সাথে তার উকিলেরও টাকা দেওয়া লাগে।

পশ্চিমে এই টাকা দেওয়ার সিষ্টেমকে বৈধ্য করা হয়ে এমনটা বলে যে, ঐ মেয়ে যদি বিয়ে করে ঘরে বসে না থেকে ইনকাম করত, কত কিছু যে করে ফেলতো, সেই বাবদ টাকা দেওয়া।

-----------------------------------------------

দুবাইয়ের শাসকের ৬ হাজার কোটি টাকার বিবাহবিচ্ছেদ টাইটেলের নিউজটায় আজকে চোখ আটকালো। কিছুদিন আগে বিলগেটস বিবাহ বিচ্ছেদ হবে এমনটা পড়েছিলাম পত্রিকায়। তাকেও খুব সম্ভবত প্রচুর টাকা পয়সা দিতে হবে।

-------------------------------------------------
পত্রিকায় পড়েছিলাম আমাদের দেশেও তালাকের হার বাড়ছে। তবে আমাদের দেশে তালাক হলে দেন মোহরের টাকা ছাড়া আর কত কি দেওয়া লাগে এ বিষয়ে আমার কোন ধারণা নাই। খুব সম্ভবত ইসলামী নিয়মে বাচ্চার খোরাক দেওয়ার একটা নিয়ম আছে। এ বিষয়ে তেমন কোন লেখাপড়া করা হয়নি।

-------------------------------------------------

আমার মামাতো ভাই যখন লন্ডনে থাকতো, ওর সাথে ফ্লাট শেয়ার করে থাকতো এক কাপল। তাদের বাচ্চাও আছে; কিন্তু বিয়ে করেনি। বিয়ে না করার নাকি এটা একটা কারণ। ওখানে নাকি অনেকেই এভাবেই চিন্তা করে, এমনটাই বলেছিলেন আমার ব্রিটিশ কলিগ। তবে পুরাটাই শোনা কথার উপর ভিত্তি করে বললাম। এ বিষয়ে আমার ফার্ষ্টহ্যান্ড বা চোখে দেখা-জানা অভিজ্ঞতা নাই।

-------------------------------------------------

গতকাল একটা লেখা লিখছিলাম, মাঝ পথে থেমে গেছি। টাইটেলটা "শেষটা কেন গোলমেলে হয়?"। এটা মূলত মানুষের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক শেষ হওয়া বিষয়ক হচ্ছিলো; তবে মনে হচ্ছে বিবাহ বিচ্ছেদ নিয়ে ঘাটাঘাটি করার ফলে ঐ লেখার মধ্যে মানুষের সাথে মানুষের বিচ্ছেদ নিয়েও কিছু লিখতে পারি!
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×