somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বক্কার ও তাহার কবিতার বইখানি!

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বক্বার ভাই আমাদের ২ক্লাস উপরে পড়িতেন। কোন কারণে তাহার সাথে তাহার ক্লাসমেটদের বনিবনা হইতো না। তাই তিনি হাইস্কুলে আড্ডাবাজি না করিয়া প্রাইমারিতে আমাদের সাথে আসিয়া আড্ডাবাজি করিতেন।



আমাদের সাধারণ জ্ঞানের একটি বড় অংশ আসিত তাহার কাছ হইতে। তিনি মাস শুরু হইতে না হইতেই কিছু ম্যাগাজিন কিনিতেন, যেখানে গত মাসে কি কি হইয়াছে তাহা একত্রে লিপিবদ্ধ থাকিত।

তিনি আমাদের কাছে মোটেও প্রিয়পাত্র ছিলেন না। তাহার কথাবার্তা বা আচার-আচরণ কোনটাই আমাদের পছন্দ হইতো না। কিন্তু তিনি প্রায়সই চিড়ার মোয়া সহ বিভিন্ন বস্তু আনিয়া আমাদের গিফট করিতেন। কখনও কখনও তার কাছে অনুরোধ রাখিলে কদবেলও পাওয়া যাইতো। এ জন্যই খুব সম্ভবত ক্লাস ফাইভের ছেলেপেলে তাকে মানিয়া লইতো।

বক্কার ভাইয়ের একটা প্রতিভা ছিলো, সেটি কোন গুপ্ত প্রতিভা নয়, সুপ্তও নয়। বরং সেটা ছিলো উন্মুক্ত। তিনি কবিতা লিখিতেন।

তাহার কবিতা গুলির পাঠোদ্ধার আমাদের দ্বারা হইতো না। তবে সব্বাই মিলিয়া আমরা বড়ই একটা আকাজ করিতাম।

ধরেন বাথরুমের দরজায় বা দেয়ালে, ক্লাসের বেঞ্চ বা ব্লাকবোর্ডে, যেথায় দু-লাইন কবিতা টাইপের কিছু মিলিত, সকলে বক্কার ভাইয়ের দিকে আঙ্গুল তুলিত। আমরা প্রাইমারীতে থাকিতেই তাহার মুখে এ বিষয়ক আফসোস শুনিয়াছি। কিছু না করিয়াও সকল দোষ তাহার!

কিন্তু হাই-স্কুলে উঠিবা পর্যন্ত তিনি বদলাইয়া গেলেন। তখন আর তিনি কোন অপবাদ গায়ে মাখিতেন না। বরং অপবাদ যাতে কাউকে দিতে না হয়, তাহার জন্য তিনিই অগ্রগামী হইয়া এখানে ওখানে কবিতা লিখিয়া বেড়াইতেন।

বক্কার ভাই পিতার ৮ সন্তানের মধ্যে তৃতীয়, ছেলে সন্তান হিসাবে প্রথম, পিতার বড় বউয়ের প্রথম সন্তান এবং সর্বপোরী সকল সন্তানের মধ্যে একমাত্র বোকা টাইপের সন্তান ছিলেন।

তাহার বাবা তাহাকে বড়ই ভালোবাসিত; সংসারের প্রথম সন্তান হিসাবেই শুধু নয়, বরং অন্য ৭জনের মত তাহার ঘর ছাড়িয়া পলাইবার বাতিক ছিলো না দেখিয়।

বক্কার ভাই কোন রকমে এইচএসসি পাশ করিয়া যখন অনার্স করিতে উদ্দত হইলেন, তখন তিনি জানিলেন যে চাকুরিতে বেতন ১০-১২হাজার টাকা হয়। যাহা ঐ সময়ে তাহার কাছে নিতান্তই নগণ্য মনে হইলো। তাই তিনি লেখা পড়া ছাড়িয়া পিতার সরদারী ব্যবসায় মনোনিবেশ করিলেন।

তাহার ব্যবসায় আগমন তাহার পিতার জন্য ছিলো এক আনন্দক্ষণ সময়। এই উপলক্ষে তাহার পিতা একটা বড় ভোজের আয়োজন করিলেন। বক্কার ভাইয়ের প্রিয়ভাজন হিসাবে আমিও দাওয়াত পাইলাম। গিফট ছাড়া খাইতে গিয়া, হাতে করিয়া গিফট লইয়া ফিরিলাম।

২০০৭ এর দিকের কথা; বক্কার ভাইয়ের ফোন পাইলাম; তিনি শুধাইলেন বই মেলায় কিভাবে বই লিষ্টিং করা যায় ইহা জানি কি না। লিষ্টিং এর সিষ্টেম জানা ছিলো না। আমি ঢাকার বই মেলার নাম তখন শুনিয়াছি; কিন্তু চোখে দেখি নাই কখনও। আমাদের সিটিতে একটা ছোটখাট বই মেলা হইতো আরকি, তবে সেটা বলার মত তেমন কিছু না। কোন এক অজানা কারণে আমাদের সিটির বই মেলা প্রায় বর্ষাকালে হইতো!

২০০৯ এ বক্কার ভাইয়ের কল পাইলাম। তিনি বই পাবলিশ করিয়াছেন, এবং আমাকে অনুরোধ করিলেন তাহার বইয়ের স্টল ঘুরিয়া আসিতে। তিন দফায় স্টলে গিয়া তাহার বই মিলিল।

বইয়ের মলাট খুলিয়া আবেগাপ্লুত হইয়া পড়িলাম। তাহার বই তিনি যে ৮জনের নামে উৎসর্গ করিয়াছেন, তাহার মাঝে আমার নাম তৃতীয় স্থানে! বইয়ের একটা কবিতাও আমার নামে রহিয়াছে! বই বিক্রেতা ইহা জানিয়া আমার কাছ হইতে কোন টাকা রাখিলেন না।

এরপর বক্কার ভাইয়ের সাথে দেখা সেই ২০১৯এ। আমিই সাধিয়া তাহার সাথে দেখা করিতে গেলাম। তিনি তখন ৪সন্তানের জনক।

তাহার স্ত্রী আমারই ক্লাসমেট, যদিও ক্লাসে তাহার সাথে আমার তেমন পরিচয় ছিলো না।

চলিয়া আসিবার সময় তাহার স্ত্রী আমাকে একটা অনুরোধ করিলো; বলিলো বক্কারকে একটু বুঝাও। সে তো কবিতা লইয়া দিন দিন আরও পাগল হইয়া যাইতেছে। তাহার ধারণা রবীন্দ্রনাথ বাবুর থেকেও তিনি নিজে বড় একজন কবি; কাজী নজরুলতো কোন ছাই!

বক্কার ভাইকে বুঝাইবো বলিয়া চলিয়া আসিলাম। তাহার দুইদিন পর আবার বিমানের সীটে বসিয়া বাহিরে। বক্কার ভাইয়ের সাথে কথা হয়নি তেমনটা।

শুনিয়াছি বক্কার ভাইয়ের কিছু সাগরেদও আছে। তাহারাও বলে (হয়ত বিশ্বাসও করে) যে বক্কার ভাই মহান একজন কবি।

আমার বইয়ের ভান্ডার খুঁজিয়া দেখিয়াছি; তবে বক্কার ভাইয়ের সেই বইটি খুঁজিয়া পাইনি। কখনও পড়েও দেখা হয়নি। আমাকে নিয়া লেখা কবিতাটিও নয়।

ঠিক করিয়াছি এবার দেশে গেলে বক্কার ভাইকে বুঝাইবো যে তিনি কবি হইলেও অত বড় মাপের নন যে রবীন্দ্রনাথও তার কাছে কিছু না। বুঝাইয়া কাজ হইবে কি হইবে না ইহা নিয়া যথেষ্ট সঙ্কা আছে। তাছাড়া তাহার ফ্যান লিষ্টে যারা আছে, তাদের কথাই হয়ত উনার মনে ধরিবে বেশী! আমি ফাঁকতলে শত্রু না হইয়া যাই।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ২:৪৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×