somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার চোখে সফলতা কি?

৩০ শে মে, ২০২২ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সফলতা, বাচ্চা বয়সে পরীক্ষায় পাশের বাসার বাচ্চার থেকে বেশী নম্বর পাওয়াটা একটা সফলতা ছিলো। এখন সেটা কি? মোটিভেশনাল স্পীকাররা সব সময় সফলতা সফলতা করে বেড়ান। তাদের কথা যে ভাবেই হোক সফলতা ধরতে হবে।



আমি এখন পর্যন্ত অনেক মানুষকে তার হিসাবে সফলতা কি জিজ্ঞাসা করেছি। আমি তাদেরই জিজ্ঞাসা করেছি, যারা কোন না কোন সেমিনার, ট্রেনিং কিংবা মোটিভেশনাল স্পীকারের কথা শুনতে এসেছে। আমি সাধারণত তারা সেমিনার/ট্রেনিং/লেকচার শোনা শেষ করে বের হলেই জিজ্ঞাসা করতাম।

প্রথমত কেউই সফলতার বিষয়ে কোন ধারণা রাখে না। আর নিজেকে সফল মানুষ হিসেবে সবাই গড়ে তুলতে চায়, কিন্তু তারা নিজেকে কখন সফল বলবে সেটাই সে জানে না।

ইনিয়ে বিনিয়ে যখন সফলতার ব্যাখ্যা তারা শেষ করে, তার উপসংহার দাড়ায় একটি "ম্যালা ম্যালা টাকাই হচ্ছে সফলতা"।

ম্যালা ম্যালা টাকায় সফলতা বুঝলাম, কিন্তু যখন প্রশ্ন করি যে তুমি বিলগেটস (ঐ সময় গুলিতে বিলগেটস সবচেয়ে ধনী ছিলো) এর মত টাকা ওয়ালা হলে এত টাকা দিয়ে কি করবে? বিশ্বাস করেন, একজনও কোন উত্তর দিতে পারে নি। কারণ তারা জানেই না যে তারা এত টাকার মালিক হলে কি করবে।

----------------------------------

একবার এক বিসিএস ক্যাডার কর্মকর্তার সাথে বসে আছি। উনি একটা ফোন রিসিভ করলেন, ফোনে বললেন পাঠিয়ে দাও। আমাকে হঠাৎই রুমের বাইরে বসতে বললেন। একজন লোক ঢুকলো, কিছু সময় দরজা বন্ধ, তারপর দরজা খুলে ঐ লোক হাসি মুখে একটা ফাইল নিয়ে বেরিয়ে গেলেন।

এই কর্মকর্তার সাথে আমার বয়সের গ্যাপ ১০/১২ বছরের হলেও কথাবার্তা হতো বন্ধুসুলভ। প্রায়ই উনি এখানে ওখানে সিংগাড়া পুরি খাওয়ার জন্য ডাকতেন।

উনি ঐ দিন কথা বলতে বলতে বললেন যে উনি সফলদের একজন। বিসিএস ক্যাডার। সরকারী চাকরী করেন। বাবার প্রচুর টাকা পয়সা আছে। বাবা ঢাকায় একটা বাড়ি করেছেন, সাথে কয়েকটা ফ্লাট। উনি একমাত্র সন্তান ইত্যাদি ইত্যাদি। উনি খুব সফল।

দরজা আটকে উনি কি করেছেন সেটা আশাকরি আপনারা বুঝতেই পারছেন। আমার মেজাজ খারাপ ছিলো। কারণ আমি মূলত উনাকে একজন সৎ কর্মকর্তা হিসাবে জানতাম; কিন্তু দেখি আসলে তা নন! তাই উনাকে কিছুটা কথার এট্যাক করেই বসলাম।

জিজ্ঞাসা করলাম আপনি লেখা পড়া করেছেন কিসে? তিনি জানালেন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে অনার্স মাস্টার্স করেছেন। আমি জানতে চাইলাম যে উনি যখন পড়া শুনা করেছেন, তখন বড় বড় বিল্ডিং এর ডিজাইনের স্বপ্ন দেখতেন কিনা। উনি বেশ আবেগাপ্লুত হয়ে পড়লেন। কত কিছু শেয়ার করলেন।

আমার হয়ত ঐদিন উনাকে কথাটা বলা উচিৎ হয়নি, তবে মেজাজ খারাপ ছিলো বলে বলেই ফেললাম। আমি তাকে বললাম যে আপনি একজন বাসের হেল্পারের থেকে অনেক কম সাকসেসফুল মানুষ! উনি বিষ্ময় ভরা চোখে আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন কি করে?

আমি বললাম, একজন বাসের হেল্পার হেল্পারি শুরুই কারে এই স্বপ্ন নিয়ে যে সে একদিন বাস চালাবে। দরজায় দাড়িয়ে মানুষ কন্ট্রোলের সাথে সাথে সে চেয়ে দেখে ড্রাইভার কি করছে; কিভাবে চালাচ্ছে। এক সময় সে বাসটা একটু পার্ক করা, একটু এগিয়ে রাখা এমন করতে করতে ড্রাইভিং শিখে। আর এই পুরা প্রসেসের জন্য সে ড্রাইভারকে "ওস্তাদ" বলে সম্বধোন করে।

সে তার যাত্রা শুরু করে ড্রাইভার হবার স্বপ্ন নিয়ে, একদিন সে ড্রাইভার হয়, এবং একদিন সে অন্য কারও ওস্তাদ হয়ে যায়। গল্প আড্ডায় সে অন্য একজন নবীন ড্রাইভারের নাম নিয়ে বলে যে ওমুকতো আমার ছাত্র। সে হয় সফলের উপরে কিছু।

আর আপনি ৪/৫ বছর স্বপ্ন দেখছেন বিল্ডিং ডিজাইনের, আর এখন কাগজে সই করছেন, যার সাথে বিল্ডিং ডিজাইনের দূর-দুরান্ত পর্যন্ত কোন সম্পর্ক নাই। আপনার স্বপ্ন ভেংগে গেছে, আর আপনিও নাকি সফল!

----------------------------------

আপনার চোখে সফলতা কি? কি হলে আপনি নিজেকে সফল মনে করবেন?

Photo by Johannes Plenio on Unsplash
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২২ দুপুর ২:৫৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×