somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যের লেখা পড়ার সময় যেটা আপনার খেয়াল রাখা উচিৎ

০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন আগে অন্য কেউ কথা বলার সময় যে কাজটি কখনও করা উচিত নয় শিরোনামে একটি লেখা লিখেছিলাম। সেখানে উল্ল্যেখ করেছিলাম যে, "অনেক সময় দেখা যায় আপনি একটা কথা বলছেন, এমন ভাবে কেউ কথা কেড়ে নিলে আপনার কথার খেই হারিয়ে যায়।"



কথার মাঝে কাউকে থামিয়ে দিয়ে নিজের কথা বলাটা অন্যায়। তেমন একটা অন্যায় হচ্ছে কোন একটা লেখা পড়ে না বুঝেই মন্তব্য বা নতুন একটা পোষ্ট পয়দা করে ফেলা।

আমার লেখার ও কথা বলার একটা ধরণ আছে, আমি সাধারণত উদাহরণ দিয়ে লিখতে ও বলতে পছন্দ করি। আমার কাছে মনে হয় উদাহরণ দিয়ে কথা বললে বা লিখলে মানুষের কথাটার মূল ভাব বুঝতে সুবিধা হয়। এবং এটাতে লেখার বা কথার প্রতি আকর্ষণ বাড়ে।

আমি দেশে থাকতে যখন বিভিন্ন প্রোগ্রামে কথা বলতাম, তখনও এটা ফলো করতাম। বিভিন্ন প্রেজেন্টেশনে এখনও আমার লোক ধরে রাখার একটা অন্য রকম সুবিধা করে দেয় এই অভ্যাসটি।

তবে কষ্ট লাগে, ইদানিং মানুষ মূল ভাবে যায় না, শুধুমাত্র যে কথাটা উদাহরণ হিসাবে লেখা হয়েছে সেটা নিয়েই পড়ে থাকে! এটা একজন ব্লগার ও লেখকের জন্য কষ্টদায়ক।

ধরেন একজন বলল, "শৈবাল দিঘির বলে উচ্চ করে শির, লিখে রেখো, একফোঁটা দিলেম শিশির"; এবং এর পর এর ব্যাখ্যা দিলো। সবাই যদি বুঝতে নাও পরে, কিন্তু বোঝার চেষ্টা করে, তাহলে বক্তার পুরা কাজে সাফল্যের ধরাছোঁয়া আছে। কিন্তু কেউ যদি কমেন্টে প্রশ্ন করে বসে, "শৈবাল কথা বলে কি করে?" তখন কিন্তু বিপদ।

আমি মাঝে মধ্যেই আমার ব্লগে কমেন্টকারীদের স্বরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি যে তারা আমার লেখা রিলেটেড মন্তব্য করেন নাই (স্যাম্পলঃ এ্যা ফাইভ স্টার রাইড!)। কিন্তু তারা আর পোষ্ট রিলেটেড মন্তব্য করেন না :(

আপনি হয়ত ব্লগে হাজার হাজার মন্তব্য করেন, হাজারে হাজারে পোষ্ট করেন; কিন্তু আপনি কি আসলেই এক্টিভ পাঠক? আপনি যখন ব্লগ রিলেটেড মন্তব্য করতে পারবেন, তখন খুব সহজেই ধরে নেওয়া যায় যে আপনি আসলেই পড়ছেন। আপনি যদি না পড়তে চান, না পড়েন। এতে লেখকের খুব বেশী কিছু আসে যায় না। কিন্তু ঠিক ভাবে না পড়ে, ঠিক ম্যাসেজটা না বুঝে হুড়াতাড়া মন্তব্য (ক্ষেত্র বিশেষে নতুন পোষ্ট) করে ফেললেতো ভাই বিপদ!

যাই হোক, আজকেও আমার সাথে এমন হয়েছে। দেখে হাসবো না কাঁদবো বুঝে পারছি না। হ্যাপি ব্লগিং!

ছবিঃ আনস্প্লাস
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:৪২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×