somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরেঞ্জ জুস ও বিমান বালার র‍্যাগ!

১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন ছ্যাচড়ার সাথে ছ্যাচড়ামী! পোষ্টে বলেছিলাম যে আমাকে প্রায়সই অফিসের কাজে এশহর থেকে ওশহরে যেতে হয়। আর ফলে বিমানে ভ্রমন একটা রেগুলার ঘটনা।



আমার যাত্রার সময় সাধারণত ৪৫ মিনিট থেকে ২ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত হয়। ফ্লাই নাস এ গেলে ওরা পানিটুকুও দেয় না, ফ্লাই এ ডিলও তাই। তবে সৌদীয়া ৫০মিনিটের উপরের ভ্রমনে একটা স্যান্ডউইচ বা একটা কাপ কেক আর চা-কফি-জুস দেয়।

-------------------------------

২০২০ এ করনায় ঘরে আটকে থাকার সময়ে হঠাৎ কোন একদিন মাথায় আসে অরেঞ্জ জুস খাওয়ার। তখন লকডাউন চলছিলো, দিনে মাত্র ৪ঘন্টা সব খোলা থাকে। এর মধ্যে আমি জুস এনে রাখতাম, রাত্রে বসে খেতাম। এর মধ্যে করনা হলো, সরকারী ফ্যাসিলিটিতে প্রচুর পরিমানে অরেঞ্জ জুস দিতো। ওখান থেকেই আমার জন্য দিনে এক ঢোক হলেও অরেঞ্জ জুস খাওয়া বিষয়টা আমার জন্য একপ্রকার মাস্ট হয়ে গেলো।

------------------------------

কয়েকদিন আগে রিয়াদ থেকে দূরের শহর আরআর যাচ্ছি। অন্যবারের মত ২দিনের জন্য নয়, এবার ৫দিনের জন্য। Unfu*k Yourself বইয়ের মাঝামাঝি জায়গায় পড়ছি। মনোযোগ ছিলো বইয়ের দিকে। হঠাৎ কানের কাছে বিমান বালা আস্তে করে জিজ্ঞাসা করলো যে আমাকে কি দিতে পারে। আমি মনোযোগ না সরিয়ে বললাম 'অরেঞ্জ জুস'। সে আমার হাতে জুসের কাপ ধরিয়ে দিতেই আমি তিন ঢোকে পুরাটা শেষ করে কাপটা কেন যেন উচিয়ে ধরলাম, হয়ত কাপ ফেরৎ দেবার জন্যই; আমি তখনও বইয়ে মসগুল! ওদিকে বিমান বালা আরও খানিকটা জুস ঢেলে আমার হাতে ধরিয়ে দিলো। ওটুকুও আমি তিন ঢোকে খেয়ে ফেললাম। আবারও কাপ উচিয়ে ধরলাম। বিমান বালা এবার বিব্রত।

সে আমার সামনে হাত নাড়িয়ে জিজ্ঞাসা করলো আর কিছু চাই কি না! এবার আমিই একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বুঝতে পারলাম কি ঘটছে। তাকে বললাম আর কিছুর দরকার নাই। সে সুন্দর কিন্তু তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে একটু বাঁকা ভাবে বললো, আরও জুস দেই? হয়ত তার উচ্চারণের জন্য, অথবা আমার ভ্যাবাচাকার জন্য, আমার কাছে বিষয়টা বেশ অস্বস্তিকর হয়ে উঠলো। মনে হলো সে আমাকে র‍্যাগ দিচ্ছে! আমি কিছু না বলে কাপ এগিয়ে দিলাম।

আমি আইলে বসে ছিলাম। আমার পাশের যাত্রী টয়লেটে যাবে, তাই উঠে দাড়ালাম। ঐ বিমান বালা দৌড়ে এসে আবার জিজ্ঞাসা করলো, জুস দেই? আমিও হেসে বললাম, দাও। তত সময়ে ক্যাপ্টেট ঘোষণা দিয়ে দিয়েছে সিট বেল্ট বাঁধার জন্য; কিন্তু বিমান বালা হাজির জুস নিয়ে। ঠায় দাড়িয়ে থেকে ৪ কাপ জুস ঢেলে দিলো। আমিও চুপচাপ খেয়ে নিলাম। অপর পাশ থেকে অন্য একজন বিমান বালা তাকে ইশারা করতেই সে চলে গেলো সামনের দিকে। আমি কাপটি কাছে রেখে দিলাম।

একে একে বিমান থেকে সবাই নামছে, আমিও লাইনে। সে দাড়িয়ে সবাইকে বিদায় জানাচ্ছে। আমি তার সামনে গিয়ে কাপ উঁচু করে বললাম, আমি কাপটি রেখে দিচ্ছি, হয়ত আরও জুসের দরকার হতে পারে। মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে রইলো, পাশ থেকে তার কলিগ 'থ্যাংক ইউ ফর ফ্লাইং উইথ আস' বললো; সে নির্বাক।

ছবিঃ Photo by ABHISHEK HAJARE on Unsplash
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য ট্রাম্প, তাহলে আমি আমার... ...বাকিটুকু পড়ুন

×